- ঈদ আসেনি কলাতলীর গ্যাস পাম্পে নিহত ৩ জনের পরিবারে: নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন
- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হটিয়ে সেখানে নতুন শাসকের বিষয়ে স্পস্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকার পরিবর্তনই সবচেয়ে ভালো বিষয় হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান, সেটি স্পষ্ট করে বলেননি। শুধু তিনি বলেছেন, ‘সেখানে অনেকেই আছে যারা দায়িত্ব নিতে পারেন।’ গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘৪৭ বছর ধরে তারা কথা বলেই যাচ্ছে। এর মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি।’ তার এই বক্তব্যকে দেশটির ধর্মীয় শাসকগোষ্ঠীকে সরিয়ে দেওয়ার পক্ষে পরিষ্কার সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি এখনো…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।’ আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শপথ কে পড়াবেন তা পরে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট–১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট এলাকায় নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলন করেন।এতে তিনি জানান, একই দিন বিকেল সাড়ে ৩টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে পুনরায় ভোট গণনার আবেদন জমা দেওয়া হয়েছে। রাজু অভিযোগ করে বলেন, দুপুরের পর ভোটার উপস্থিতি কম থাকলেও পাটগ্রাম উপজেলায় গড়ে ৮৩ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়েছে, যা সন্দেহজনক। পাশাপাশি রেজাল্ট শিটে প্রিজাইডিং কর্মকর্তার বিবরণীর সঙ্গে ঘোষিত ফলাফলের অসঙ্গতি, কিছু ব্যালট ভোট চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত…
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার প্রত্যাশা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, `বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা আগেই ধারণা করেছিলাম দুইশ’র ওপরে আসন থাকবে, তাই হয়েছে।’ তিনি বলেন, ‘জামায়াত যে আসনগুলো পেয়েছে, আমি মনে করি তারা বেশিই পেয়েছে, কম পায়নি। সুতরাং তারা বিরোধী দলের অবস্থানে থেকে নেতৃত্ব দেবে, এটা আমরা প্রত্যাশা করি। দেশ গড়ার কাজে আমরা সবাই নিয়োজিত থেকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে পারব।’ আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে এ্যানি চৌধুরী এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট…
গাজীপুরের কোনাবাড়ি থানার আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ ঈদগাহ মাঠে এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ঝুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে আগুনের ব্যপ্তি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীকে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে হাসনাত আব্দুল্লাহ ১ লক্ষ ৬০হাজার ৫২৬ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট। জানা গেছে, ১১৬ কেন্দ্রের ১১৫টিতেই প্রথম হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এই আসনের ১১৬ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়াও প্রাপ্ত ভোট ২ লক্ষ ১৬ হাজার…
ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদিকে আওয়ামীলীগের ওই কার্যালয় খুলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে মন্তব্যের ঝড় উঠে। চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, ‘সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথমে যে কাজটি করেছেন, তা হচ্ছে- বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা দলটির তৃণমূলের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে…
জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো বিজয়ের স্বাদ পেলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে ইসলাম ভিত্তিক এ রাজনৈতিক দল। বরগুনা-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। ধানের শীষের নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন। ফলে ৪ হাজার ১৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ দুই আসনের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে জানিয়েছে, নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপণী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। নির্বাচনে রাজধানী ঢাকার লড়াইয়ে অধিকাংশ আসনেই জয় পেয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত সর্বশেষ বেসরকারি ফলে দেখা গেছে, গুরুত্বপূর্ণ আসনগুলোতে শীর্ষ নেতাদের ভোট প্রাপ্তির চিত্র ছিল চমকপ্রদ। এবারের নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ঘোষিত ফলাফলে বিএনপি জোট পেয়েছে ২১২…
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে ববি পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকে খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। অর্থাৎ, তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বহুল আলোচিত ঢাকা-১৩ আসনে জয়লাভ করেছেন ববি হাজ্জাজ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
