Author: সকাল নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নরওয়ের প্রধানমন্ত্রী তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমানকে এই অভিনন্দন জানান। পোস্টে জোনাস গাহর স্টোর লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিসহ আমাদের দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

নির্বাচন কমিশন (ইসি) আজই নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়ানোর চিঠি পেতে পারেন বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি আনোয়ারুল বলেন, ‘চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া রয়েছে।’ সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ…

বিস্তারিত

নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানাতে জাতীয় সংসদ ভবনকে প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে। সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানসহ অধিবেশনের প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভাও সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে বলে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। সংসদ ভবন সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া-মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলোও সাজ-সজ্জার কাজ চলছে। গণঅভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল,…

বিস্তারিত

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানান, সাক্ষাৎকালে তারেক রহমান তাকে অভিনন্দন জানান। ফরিদের ভাষ্য অনুযায়ী, তাকে দেখেই তারেক রহমান বলেন, ‘আসেন ফরিদ সাহেব, কাছে আসেন। মহেশখালী-কুতুবদিয়াবাসীকে আমার সালাম জানাবেন।’ তিনি আরও জানান, তার বিজয়ে তারেক রহমান অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং মহেশখালী ও কুতুবদিয়ার জনগণের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন। সাক্ষাৎকালে নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম…

বিস্তারিত

‘কোনো অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না’ জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দল, মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক–কোনো অজুহাতে দুর্বলের ওপর সবলের আক্রমণ আমরা মেনে নেব না। এবার দেশ গড়ার পালা। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই বিজয়কে গণতন্ত্রকামী জনগণের বিজয়।’ তারেক রহমান…

বিস্তারিত

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। আজ শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে। বার্তায় উ‌ল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়। এতে আরও উ‌ল্লেখ করা হয়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপা‌শি সব নাগ‌রিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এ‌লডি‌সি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ‘২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিল। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক।’ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইভার্স ইজাবস বলেন, ‘কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন; সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল। গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করে ইজাবস বলেন, ‘প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে…

বিস্তারিত

ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনেটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। জামায়াত আমির লিখেন, ‘গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের ফলাফলে হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি।…

বিস্তারিত

প্রকাশিত হয়েছে গণভোটের ফলাফলের গেজেট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এতে আরও দেখা গেছে, গণভোটে মোট বৈধ ভোট পড়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬টি। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি এবং মোট ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের…

বিস্তারিত

দাঁড়িপাল্লার ব্যালট ধানের শীষের ভিতরে দিয়ে বান্ডিল করা হয়েছে, যা চ্যালেন্স করলেও এজেন্টকে গুণতে দেয়া হয়নি। এমন অভিযোগ তুলে ভোট পুনগণনার দাবি করেছেন লালমনিরহাট ২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘আমার এজেন্টদের কাছ থেকে আগাম ফলাফল সীটে স্বাক্ষর করে নিয়েছে প্রিজাইডিং অফিসার। ফলাফলের পরে যে সীট সরবরাহ করা হয়েছে তা ভিন্ন এবং এজেন্টদের স্বাক্ষর নেই। ভোট সংখ্যার অভাররাইটিং এবং কথায় লেখা হয়নি। দাঁড়িপাল্লার ব্যালট ধানের শীষের বান্ডিলে ভড়িয়ে দেয়া হয়েছে।…

বিস্তারিত