- ঈদ আসেনি কলাতলীর গ্যাস পাম্পে নিহত ৩ জনের পরিবারে: নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন
- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। এরমধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্রগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে আদালতের মামলা নিষ্পত্তির পর। তবে এবারের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা নিয়ে বেশ কৌতুহল রয়েছে দেশের মানুষের মধ্যে। দলগুলোর প্রাপ্ত ফলাফলে দলগত সূচক জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভূমিধস বিজয় পাওয়া বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হারসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে…
সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগও দিয়েছে এই জোট। জবাবে- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন জোট তড়িঘড়ি করে গেজেট প্রকাশেরও অভিযোগ করেছিল। এর জবাবও দিয়েছে ইসি। গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি দাবি করে ইসি আনোয়ারুল বলেন, ‘আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই…
বগুড়ার শিবগঞ্জে স্বামী এমদাদুল হক ধানের শীষের পরিবর্তে দাঁড়িপাল্লায় ভোট দিতে নির্দেশ দেওয়ায় অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন গোলাপী বেগম (৪৮) নামে এক নারী নারী। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে উপজেলার সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়ায় শেষ পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়া সম্ভব হয়নি তার। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওয়াহাব জানান, ওই নারীর সংসার রক্ষায় গত দুদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। সদ্য নির্বাচিত এমপি মীর শাহে আলম ওই গৃহবধূর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম ও…
কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে নওগাঁর ধামইরহাটের এক কসাইয়ের বিরুদ্ধে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভি। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন। এদিন সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে…
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’ এদিকে নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দলটিকে শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি করেন। শনিবার দিবাগত রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এনসিপি…
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নীরবে দেশ ছেড়েছেন। এমন খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছেন তিনি। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পর পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে বিদেশে গেছেন বলে জানিয়েছেন তিনি। পোস্টে তিনি বলেন, ‘আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে ফেব্রুয়ারির ৮, ৯, ১০ তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছি। এরপরে নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি। ১০ ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্ম দিবস ছিল। সেদিন…
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু পরবর্তীতে দফায় দফায় বৈঠকে নানা উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পাহাড় ডিঙ্গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত হয়। অবশেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এ ম্যাচ নিয়ে দুদলের লক্ষ্য হলো- হ্যাটট্রিক জয়ে সুপার এইট নিশ্চিত করা। আজকের ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মাধে চরম উত্তাপ-উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান…
জাতীয় নির্বাচনের সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘এবারের নির্বাচনে বড় সহিংসতা দৃশ্যমান ছিল না। তবে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আমরা অসুস্থ পরিবেশ খেয়াল করেছিলাম।’ তিনি বলেন, ‘ভোটগ্রহণ সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি। প্রচুর জালভোট হয়েছে, কালো টাকা ছড়ানো হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য নানা উপাদান ছিল।’ রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। যেমন কোনো কেন্দ্রে সেখানে…
সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। ফয়েজ আহম্মদ বলেন, ‘প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেবেন।’ তবে কোন কোন ইস্যুতে তিনি কথা বলবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সকাল নিউজ/এসএফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নরওয়ের প্রধানমন্ত্রী তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমানকে এই অভিনন্দন জানান। পোস্টে জোনাস গাহর স্টোর লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিসহ আমাদের দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ। সকাল নিউজ/এসএফ
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
