Author: নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ফেরিয়ে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন চলছে নতুন সরকার গঠনের বর্ণাঢ্য প্রস্তুতি। নতুন মন্ত্রিসভার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে বিবেচনায় রাখা হয়েছে, যা রাষ্ট্রীয় ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অপেক্ষায়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ…

বিস্তারিত

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে এনসিপির একটি প্রতিনিধিদল। ক্ষুদে বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। প্রতিনিধি দলে আরও থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত বলে তার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে জামায়াতের ২১ কর্মী ও সমর্থক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং পরবর্তী দুই দিন ধরে এসব কর্মী-সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সাবেক জেলা আমির আতাউর রহমান বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। অনেক এলাকায় ভোট চলাকালীন সময়ে জামায়াতের কর্মী ও সাধারণ ভোটারদের বাধা দেওয়া হয়েছে। ন্যায়বিচার পেতে আমাদের আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি চলছে।’ তিনি অভিযোগ করেন, শ্রীরামপুর…

বিস্তারিত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম পদত্যাগ করেছেন। তবে পদত্যাগপত্র এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন একাধিক দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জরুরি প্রয়োজনে আজ বেলা তিনটার দিকে আইজিপির দপ্তরে গিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। সেখানেই সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সেই পত্র রিসিভ (বা গ্রহণ) করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্র আরও জানায়, স্বরাষ্ট্র সচিব আইজিপিকে সংসদ সদস্যদের শপথ অবধি থাকার বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন। যদিও নতুন সরকার যদি চায় তাহলে আগামীকালই আবার আইজিপির চুক্তি বাতিল হতে পারে। পুরো প্রক্রিয়াটি…

বিস্তারিত

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা জানেন, পুলিশ জুলাই-আগস্ট ২০২৪-এ তাদের রোলের কথা। আজ ক্যাবিনেট অবজার্ভ করে যে, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে।’ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ‘আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না। কিন্তু অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাব কি না? এই ধরনের আলাপটা ছিল। আপনারা দেখেছেন যে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।’ শফিকুল আলম বলেন, ‘প্রথমবারের মতো…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর-৩ (সদর ও রসিক) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোট পুনর্গণনার দাবিতে পরাজিত বিএনপি প্রার্থীদের কর্মী-সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আখতার হোসেন ও জেলা প্রশাসককে ‘ভোট চোর’ উল্লেখ করে স্লোগান দেন নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং জেলা বিএনপি আহ্বায়ক ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা এ বিক্ষোভ…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হতে পারে। তারা যদি চাঁদ দেখতে সক্ষম হয়, তাহলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। আর চাঁদ দেখা না গেলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। কেননা, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে চাঁদ দেখার অনুকূল সময় প্রায় ৫০ মিনিট বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকেরা। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ৫০ থেকে ৫১ মিনিট চাঁদ পশ্চিম আকাশে অবস্থান করতে পারে যা খালি চোখে চাঁদ দেখার জন্য তুলনামূলকভাবে অনুকূল সময়। রোববার (১৫ ফেব্রুয়ারি) আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা…

বিস্তারিত

এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে রয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান তানিয়া। সাথে হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি পোস্ট করেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে হাতে এক তোড়া ফুল নিয়ে মলিন হাসিতে ক্যামেরায় পোজ দিয়েছেন এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’ প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্খিরা উদ্বেগ জানিয়েছেন। সহকর্মী থেকে শুরু করে সাধারণ…

বিস্তারিত

নানান নাটকীয়তা শেষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান আলী আগা। আজও টস শেষে হাত মেলাননি দুই অধিনায়ক। গত বছরের মে মাসে তুমুল সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। এরপর এশিয়া কাপে মুখোমুখি হয় এই দুই প্রতিবেশী দেশ। সেখান থেকে ‘নো হ্যান্ডশেক’ রীতির সূত্রপাত ঘটে। পুরো টুর্নামেন্টে পাক অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। মেয়েদের বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এরপর ছেলেদের এশিয়া কাপ রাইজিং…

বিস্তারিত