Author: নিজস্ব প্রতিবেদক

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিন (আজ বুধবার ২৫ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আজ বুধবার পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি। জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’ উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন। বিসিএস পুলিশ ক্যাডারের…

বিস্তারিত

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমবারের মতো বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার মেলা চলবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে যথারীতি রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার…

বিস্তারিত

বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকা ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী অঞ্চলে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি ১৭টি স্থানে যৌথ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৩ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এ-সম্পর্কিত একটি পোস্টে এসব তথ্য তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম ডিমপাহাড় ও সাঙ্গু নদী মধ্যবর্তী পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপি ক্ষেত ধ্বংস করেছে। জানা যায়, এলাকায় আরও কিছু জমিতে অবৈধ পপি চাষ চলমান রয়েছে, যা নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী…

বিস্তারিত

সম্প্রতি বিমানবন্দর সংশ্লিষ্ট একটি ঘটনার জেরে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে মিডিয়া অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন এ অভিনেত্রী। এ বিষয়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেয়ার কথাও এক ফেসবুক স্ট্যাটাসে জানান মেহজাবীন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন তিনি। তার কথায়, ‘সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। এ প্রসঙ্গে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই। প্রথমত, উল্লিখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি।’ তিনি জানান, ‘আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি;…

বিস্তারিত

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। এর মধ্যে মেক্সিকোর তিনটি ভেন্যুতে হবে খেলা, যার একটি হলো গুয়াদালাহারার পাশের শহর সাপোপানের আক্রন স্টেডিয়ামে। আবার এই স্টেডিয়ামেই আগামী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফ-১; লড়বে কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়া। তবে সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিকল্পও ভাবতে হতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার। এই মুহূর্তে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে বলে রয়টার্সকে জানিয়েছে ফিফা এক মুখপাত্র। কেননা, মেক্সিকোর হালিস্কো অঙ্গরাজ্যে সেনাবাহিনীর অভিযানে মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেস বা ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গুয়াদালাহারার…

বিস্তারিত

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক সুবিধাবাদী মামলা করে হাজার হাজার আসামি করা হয়েছে বলে মন্তব্য করেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এমন কিছু মামলা আমাদের নজরে এসেছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এ ধরনের মামলা করেছে।’ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, হাজার হাজার আসামি করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে। এগুলো যাচাই-বাছাই করে আমরা শনাক্ত করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে।’ মামলা প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যাহার করা…

বিস্তারিত

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমবারের মতো বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার মেলা চলবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে যথারীতি রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আজ মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার…

বিস্তারিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওই অভিযানে সোমবার রাতে পুলিশি হেনস্তা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়, যার জেরে আজ শাহবাগে বিক্ষোভও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে ডিসি মো. মাসুদ আলম জানান, গতকালের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় আরও দুই-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার (২৪…

বিস্তারিত

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। এর আগেও তিনি এই পদে দায়িত্বরত ছিলেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নতুন চুক্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। নতুন এই আদেশের ফলে তিনি পুনরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে তার দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে…

বিস্তারিত

নির্ধারিত সময় অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। চিঠিতে বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর/সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদেরকে…

বিস্তারিত