Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের দায়িত্ব দিল তারেক রহমানের বিএনপি সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন। পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেওয়া হল, যা এ খাত সংশ্লিষ্ট অনেককে বিস্মিত করেছে। চার বছর মেয়াদে তাকে গভর্নরের দায়িত্ব…

বিস্তারিত

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি।’ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ, চিরভাস্বর।’ তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত…

বিস্তারিত

খাল খনন কর্মসূচিকে একটি বিপ্লব ও আন্দোলন উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘খাল খনন আমাদের একটি নির্বাচনী অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মহাবিপ্লব ঘটিয়েছিলেন, বর্তমান সরকারের খাল খনন উদ্যোগ তারই ধারাবাহিকতা।’ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, ‘খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব ও আন্দোলন। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় শুধু কেরানীগঞ্জ নয়, সারা দেশে সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতা বেড়েছে। এতে কৃষি উৎপাদন ও জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। তিনি…

বিস্তারিত

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকেও আংশিক আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারীবিষয়ক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এসব দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। গালফ নিউজ তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, এই ৪০ দেশের মধ্যে কিছু দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকে নিষেধাজ্ঞা রয়েছে; ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে আরও কিছু দেশকে এই তালিকায় আনা হয়েছে। বিশেষ করে উচ্চমাত্রায়…

বিস্তারিত

প্রলয়ঙ্কারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের শতাধিক কর্মকর্তা উদ্ধারকাজে মোতায়েন রয়েছেন বলে জানা গেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় উদ্ধারকারী ও জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অন্তত ৪০ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যের জুইজ ডি ফোরো পৌরসভায়, যেখানে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে দুর্যোগ-প্রশিক্ষিত কুকুর ও আধুনিক সরঞ্জাম নিয়ে কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছেন, তবে…

বিস্তারিত

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নেশাদ্রব্য দিয়ে মায়ের কোল থেকে জিদনী ইসলাম আলিফা নামের ৩ মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিদনী ওই গ্রামের আব্দুর রব ও সুমাইয়া দম্পতির তৃতীয় কন্যা সন্তান। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটির মা সুমাইয়া বেগম শিশুটিকে সঙ্গে করে স্থানীয় মালেরহাট বাজার সংলগ্ন একটি ক্লিনিকে ঔষধ আনতে যান। সেখানে একটি চক্র দুইশো টাকার একটি নোটের সঙ্গে নেশাদ্রব্য দিয়ে তাকে অচেতন করে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে তাকে…

বিস্তারিত

‘তোমার কণ্ঠই পারে পরিবর্তন আনতে’ শ্লোগানে কুড়িগ্রামে শিফট প্রোগ্রামের আওতায় যুব ক্যাম্পেইনারদের দুই দিনব্যাপী কো-ক্রিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আফাদ এর মিলনায়তনে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার ২০ জন নির্বাচিত যুবক-যুবতী অংশগ্রহণ করেন। এ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ) কর্তৃক বাস্তবায়িত শোওচার প্রকল্পের আওতায় সেভ দ্যা চিলড্রেন পরিচালিত শিফট প্রোগ্রামের অংশ হিসেবে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শিফট একটি আন্তর্জাতিক ক্যাম্পেইন অ্যাক্সিলারেটর প্রোগ্রাম, যার লক্ষ্য ১৪–২৫ বছর বয়সী তরুণ–তরুণীদের সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের লক্ষ্যে কার্যকর জনসচেতনতামূলক ক্যাম্পেইন ডিজাইন ও বাস্তবায়নে সক্ষম করে তোলা। কো- ক্রিয়েশন ভিত্তিক এ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব ক্যাম্পেইন পরিকল্পনা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল, নেতৃত্ব…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা বুট এবং ২ কেজি করে মুড়ি প্রদান করা হয়। এ ছাড়াও আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সাবলম্বী প্রজেক্টের আওতায় একজন হতদরিদ্র বিধবা নারীকে সেলাই মেশিন ও বিভিন্ন প্রকার…

বিস্তারিত

লালমনিরহাটে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে সিম বিক্রি ও অবৈধ লেনদেনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাঝরাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের মাধ্যমে যুবকদের কাছে অনলাইন জুয়ার সুযোগ করে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা তিনজনই…

বিস্তারিত

কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যেরাতে ছুটে গেলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রসূলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীর্জা বাড়িতে আগুনে পুড়া ঘর পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন রাত ১০ টায় ঐ এলাকার জাহাঙ্গীর আলমের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তার দুটি ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায়, হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই…

বিস্তারিত