Author: জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন। গত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করা হয়। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়নের ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমিমন্ত্রীভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা।’ আজ শুক্রবার (২৭ ফেবুয়ারি) রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা আছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে।’ তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে…

বিস্তারিত

চোট কাটিয়ে ফেরার পর ভেলো কুবের বিপক্ষে ৪৫ মিনিটের মতো মাঠে ছিলেন নেইমার। ওই ম্যাচে গোল না পেলেও একটি অ্যাসিস্ট ছিল ব্রাজিল রাজপুত্রের। দ্বিতীয় ম্যাচে ৯০ মিনিট খেলেন। পাননি গোল দেখা। তবে সিরি’আতে ফিরেই দেখালেন চমক। বৃহস্পতিবার রাতে দলকে তিনি উপহার দিলেন জোড়া গোল। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস। ম্যাচ ঘড়ির ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোলে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। গোল করার পর তিনি প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন। ম্যাচটি নেইমার এবং…

বিস্তারিত

সামগ্রিকভাবে গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশিজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে।’ আজ শুক্রবার (২৭ ফেবুয়ারি) বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনও যে আমলে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে, তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের…

বিস্তারিত

নতুন সরকার গঠনের পর প্রথম সফর হিসেবে সৌদি আরবে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ ছাড়াও এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিশ্ব নেতৃবৃন্দ এসময় বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন।…

বিস্তারিত

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাচৌকিতে হামলার পর ‘অপারেশন গজব-লিল হক’ সেই যুদ্ধেরই অংশ। আজ শুক্রবার (২৭ ফেবুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, ‘রাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পিএএফ এবং স্থলবাহিনী বা আর্মি। তিনি বলেন, ‘ইতোমধ্যেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানের আর্মি।’ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক…

বিস্তারিত

নতুন করে ১০ হাজার কনস্টেবল নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পাশেই কনস্টেবল পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত। আবেদনের যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা- প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা- আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতা: উচ্চতা (পুরুষ)- ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। উচ্চতা (মহিলা)- ন্যূনতম ৫…

বিস্তারিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোস্টারবয় সাকিব আল হাসানকে দলে ফেরানোর পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ সময়ের বিরতির পর দেশসেরা অলরাউন্ডারকে আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এমন আশা এখন জোরদার। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট কাগজপত্র সরকারকে জমা দেওয়া হয়েছে, যা সাকিবের দেশে ফিরে আসা এবং জাতীয় দলে যুক্ত হওয়ার পথ সহজ করবে বলে জানিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা। সরকার, বোর্ড এমনকি সাকিব নিজেও দেশের হয়ে খেলতে প্রস্তুত রয়েছেন। আলোচনার মূল বিষয়- ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে দায়ের করা মামলাগুলোর ফলাফল। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সবুজ সংকেত দেওয়া হয়েছে। নতুন যুব ও…

বিস্তারিত

‘জনগণ আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে, একটা পয়সাও খরচ করিনাই। ১শ টাকাও খরচ হয়নি আমার এমপি হইতে। তাই আমার দায়বদ্ধতা হচ্ছে দেবীদ্বারের মানুষের কাছে। যে ভোট দিছে তার কাছে, যে ভোট দেয় নাই তার কাছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে, আমি শতভাগ দিয়ে দেবীদ্বারকে একটি নাগরিক বান্ধব দেবীদ্বার গড়ে তোলার জন্য চেষ্টা করবো।’ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘দালাল মুক্ত দেবীদ্বার থানা গড়ে তুলতে হবে। কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ, দালাল, টেন্ডারবাজ,…

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের দায়িত্ব দিল তারেক রহমানের বিএনপি সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন। পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেওয়া হল, যা এ খাত সংশ্লিষ্ট অনেককে বিস্মিত করেছে। চার বছর মেয়াদে তাকে গভর্নরের দায়িত্ব…

বিস্তারিত