Author: আন্তর্জাতিক ডেস্ক

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গজব আল হক’ পরিচালনায় পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পাকিস্তান দারুণভাবে কাজ করছে।’ এদিন পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় আফগান তালেবান সরকারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। সামরিক মুখপাত্র জানান, সীমান্তের ৫৩টি স্থানে বিদ্রোহীদের প্রতিহত করা হয়েছে এবং বেসামরিক ক্ষতি এড়াতে সংযম দেখানো হয়েছে। এদিকে সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২৯৭ জন নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছে। ৮৯টি তালেবান পোস্ট ধ্বংস ও ১৮টি দখল…

বিস্তারিত

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ করেছে সরকার। চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় এই সময়ে মাছ ধরা বন্ধ থাকবে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে। যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার ও হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল…

বিস্তারিত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না। এ ধরনের যুদ্ধ পরিস্থিতি কোনো অঞ্চলের জন্যই মঙ্গলজনক নয়।’ সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরে গতকাল শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। সৌদি আরব সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেবে।…

বিস্তারিত

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। একই সঙ্গে আপাতত ইসরাইলে ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের ইসরাইল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপের…

বিস্তারিত

দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা রাজকীয় বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। উদয়পুর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি। ওই মুহূর্তটি ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তারা। রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। মুহূর্তটি যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে। নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নেন। বিজয়…

বিস্তারিত

বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সে লক্ষ্যেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকেই কাজ শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব নিয়েছি। আগের তুলনায় দেশের পরিস্থিতি এখন অনেক বেটার (ভালো)।’ পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টি…

বিস্তারিত

জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। স্থানীয় নির্বাচনে আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জাতির সামনে স্পষ্ট। তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। তিনি আরও বলেন, ‘দেশে এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে এবং প্রধান বিরোধী দলের অবস্থান অর্জন…

বিস্তারিত

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন রয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকার।’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই অর্থ বিনিয়োগে কাজে লাগাতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’ এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণস্থল পরিদর্শনে যান মন্ত্রী। বানৌজা উল্কার…

বিস্তারিত

আইটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘বর্তমান যুগে আইসিটি সব চেয়ে বড় গুরুত্বপূর্ণ সেক্টর। আমরা সকলের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই।’ শুক্রবার (২৭ ফেবুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং ইন্টারনেট সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের নিদের্শনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি হাইস্পিড গাড়িগুলোকে ফ্রি ওয়াফাই ব্যবস্থা করার জন্য।’ মন্ত্রী আরও বলেন,…

বিস্তারিত

কুমিল্লার দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রকাশ্য দিবালোকে অপহরণকারিদের হাতে মা ও ২৭ দিন বয়সী কোলের শিশু অপহরণ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর অনুমান ১২ টার দিকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘটনাটি ঘটে। অপহৃতা ভিক্টিম মা উদ্ধার হলেও ২৭ দিন বয়সী হাফসা আক্তারকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতা ভিক্টিম নারী আকলিমা আক্তার (২৮) দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের সোনা মিয়ার বাড়ির মো. মুখলেসুর রহমান-এর ছেলে অটোচালক মো. কামাল হোসেনের (৪২) স্ত্রী। অপহৃতার ভাই শাহনুর আলম জানান, আমার বোন আকলিমা আক্তার (২৮) তার ২৭ দিন বয়সী শিশুকণ্যা আফসা আক্তারকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। হাসপাতাল…

বিস্তারিত