Author: নিজস্ব প্রতিবেদক

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইলিশের কেজির ন্যূনতম মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার অর্থাৎ ১ হাজার ৫২০ টাকা। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই আলােক রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপিতে আবেদনের আহ্বান করা হয়। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর…

বিস্তারিত

যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা করতে চায়, তাদের ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাইবার অ্যাটাক নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, প্রতিকূলতা থাকুক, আগামীকাল মঙ্গলবার অপপ্রচারকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।’ কখনো কাউকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করেননি উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি। যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা…

বিস্তারিত

আমাদের অর্থনীতির গতি নেই, ব্যবসা-বাণিজ্যে গতি নেই বলে মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের এ পুরনো বয়ান এখন ফেলে দিতে হবে। এ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা গতিশীল বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নগণ্য।’ আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই এর ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. হোসেন জিল্লুর বলেন, ‘বাংলাদেশের কথা যখন আমরা বলি, তখন খুব সহজেই আমরা আত্মতুষ্টির ট্রাপের মধ্যে ঢুকে যায়। আগেও গিয়েছি, এখনও যাচ্ছি। কিন্তু আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তার গতি খুব কম।…

বিস্তারিত

নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস। আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেড তরুণদের  নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বনেশ্বর এলাকায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা হরা হচ্ছে। ন্যাশনাল ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. দিপেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, সেখানে সাতজনকে মৃত অবস্থায় নেয়া হয়। আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মাথা…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে বলে জানা গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।…

বিস্তারিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার অহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ফেসবুক পেজে এ ভিডিও বার্তা দেওয়া হয়েছে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘ভোটকেন্দ্রে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া আছে। তারা নির্ভয়ে এসে ভোট দিতে পারবে। সারা দেশ তোমাদের ওপর বিশ্বাস স্থাপন করেছে। সেই বিশ্বাসের প্রতিদান তোমরা দেবে।’ এতে তিনি বলেন, ‘এখন একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে…

বিস্তারিত

রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। ১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে…

বিস্তারিত

গাজায় থামছেই না ইসরাইলি বাহিনীর বর্বর হামলা। ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় পুরো ফিলিস্তিন জুড়ে রুপ নিয়েছে ধ্বংস আর মৃত্যু উপত্যকায়। ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪০০-তে পৌঁছেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪০৯ জন। এর ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ এবং আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬। গাজা সিটির আল-শিফা হাসপাতালের মর্গে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪৫ জনের মরদেহে শেষ শ্রদ্ধা জানান স্বজনরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বহু হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায়…

বিস্তারিত

সম্মাননায় ভূষিত হলেন জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রোববার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জমকালে আনুষ্ঠানিকতায় গুণী এ সংগীতশিল্পীকে এ সম্মাননা জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান। শুরুতেই বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদর্শিত হয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের উপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’। এরপর সমবেত নৃত্য ‘গীতিময় সেই দিন চিরদিন বুঝি আর এলো নাপরিবেশন করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোট গণনা এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। উল্লেখ্য, আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে আলোচিত ডাকসু নির্বাচন। সেদিন সকাল ৮টায় ভোটদান শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে ৭ সেপ্টেম্বর রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রচার-প্রচারণার কাজ। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন…

বিস্তারিত