Author: নিজস্ব প্রতিবেদক

মাথায় গাছ পড়ে রহমত আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জগতবেড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়ারপাড় এলাকার কবরস্থানের একটি গাছ কাটার সময় পার্শ্ববর্তী বাড়ীর সুপারির গাছের উপর হঠাৎ কাঠুরিয়াদের অর্ধকাটা গাছ পড়ে। তখন সুপারির গাছ ভেঙে বসতঘরের বাইরে অবস্থান করা রহমত আলীর (৪৮) মাথায় পড়ে। এ সময় মাথা ফেটে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের…

বিস্তারিত

শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখন ফলাফলের অপেক্ষা। চারটার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে কেন্দ্রের ভেতরে যারা লাইনে থাকবেন তারা চারটার পরেও ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে।বিপুলসংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কড়া ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বেলা তিনটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০…

বিস্তারিত

নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা ভোট দেওয়া শুরু করেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটের জন্য আগে থেকেই সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাকসু একটি মডেল তৈরি করতে পারলে সেটি হতে পারে সারা দেশের জন্য উদাহরণ।’ বিপুলসংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চারটার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে কেন্দ্রের ভেতরে যারা লাইনে থাকবেন তারা চারটার পরেও ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে। ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বেলা তিনটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন,…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচন ৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। =কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। =ভোট গ্রহণ ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। =১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফলাফল গণনা। =ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী তালিকায়…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ করেই অচেতন হয়ে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…

বিস্তারিত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। দেড়যুগ পরে এদেশের তরুণরা সেখানে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।‘ নির্বাচনের আগের রাতে (৮ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। এদিকে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ওই স্ট্যাটাসে আসিফ নজরুল আরো বলেন, ‘আগামীকাল ডাকসু নির্বাচন। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এই সুযোগ গ্রহণ করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন। যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন।’ তিনি আরও লিখেছেন, ‘এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা…

বিস্তারিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে ভোট চলাকালে অনাকাঙ্খিত এক ঘটনা ঘটেছে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে। জানা গেছে, অনিচ্ছাকৃতভাবে একজন শিক্ষার্থীকে দুইটি ব্যালট পেপার দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর। এজন্য নির্বাচনকে ঘিরে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তবে এই কেন্দ্রের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৮টায় ইসলামি আন্দোলনের এক এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।একই সঙ্গে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খাইরুল আহসান মারজান দাবি করেন, ইউল্যাব কেন্দ্রে (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ) তার প্যানেলের একজন এজেন্ট বৈধভাবে প্রবেশ করে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে কেন্দ্র থেকে বের করে দেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে কোনো সাংবাদিক প্রবেশ করতে দেননি রিটার্নিং অফিসার। অবশ্য, লিস্টে নাম না থাকায় ওই এজেন্টকে বের…

বিস্তারিত

পরিস্থিতি এখন পর্যন্ত ভালো মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেত্রী বলেন, ‘আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।’ বর্তমান ভোটের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সবাই…

বিস্তারিত

ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থী-ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না।’ আজ মঙ্গলবার সকালে ডাকসু নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। আবিদুল ইসলাম আরও বলেন, ‘ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। অনেক দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। ভোটারদের তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।’ এদিন উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়,…

বিস্তারিত