Author: বিনোদন প্রতিবেদক

টিভি মিডিয়ার এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রী বলেন, ‘এরকম নিউজ দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন-চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা হয়েছিল, তারা একটিবার চিন্তা করল না? যে এ মেয়েগুলোর লাইফের কী হবে?’ সাফার মতে, না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’বছর আগে সংবাদ প্রকাশিত হয় টিভি নাটকের জনপ্রিয় তিন অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও…

বিস্তারিত

অবৈধ অভিবাসন রোধে কাজ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের অভিবাসন ও সুরক্ষা বিষয়ক পরিচালক মিশায়েল শটার। ইউরোপের দেশগুলোতে অভিবাসনবিরোধী আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমাগত বাড়ার এ তথ্য দিয়েছেন ইউরোপীয় কমিশনের এ কর্মকর্তা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে আভ্যন্তরীণ সেই চাপের কারণে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেসময় সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা প্রত্যাশা করলে বিষয়টি নিয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মিশায়েল শটারের সাথে সাক্ষাতে অভিবাসন ছাড়াও মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষা এবং দ্বি-পাক্ষিক…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (২৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত বেলাল হোসেন পাটগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড বেংকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সরেওর বাজার এলাকার পাটগ্রাম- লালমনিরহাট মহাসড়ক হয়ে ভুট্টা বোঝাই একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল। এ সময় সরকারেরহাট ফাঁড়ি সড়ক সংযুক্ত মহাসড়কের অর্ধাংশে দুইটি বালু বোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। ওই ফাঁড়ি সড়ক হয়ে আসতে থাকা পাটগ্রামগামী মোটরসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লালমনিরহাটগামী ট্রাকটি। এতে ঘটনাস্থলেই বেংকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে বেলাল হোসেন মাথায় গুরুতর আঘাত…

বিস্তারিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ সেপ্টেম্বর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২.৯২ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ‎ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির…

বিস্তারিত

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটকেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে ৪২ হাজার ৬১৮টি। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।’ ভোটকক্ষের বিষয়ে সচিব বলেন, ‘পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা…

বিস্তারিত

বারবার প্রাণনাশের হুমকি পাওয়ায় বাড়ানো হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা। এ কারণেই ভাইজানের জন্য ‘বিগ বস’র ঘরে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। শুধু তাই নয়, বন্ধ করা হয়েছে ‘বিগ বস’র ঘরে ভক্তদের সঙ্গে সালমানের দেখা করার সুবিধাও। ‘বিগ বস’র প্রযোজনা সংস্থার পক্ষে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে। তারা আরো জানায়, গত আড়াই বছরে সালমান খানের ওপর যেভাবে প্রাণনাশের হুমকি এসেছে তাতে আমরা তার নিরাপত্তা বাড়াতে তৎপর হয়েছি। তারা আরও জানায়, এখন ভক্তদের সঙ্গে সালমানের সরাসরি দেখা করার সুবিধাও বন্ধ করেছি। শোয়ে আসা সবার সঙ্গে ও শুটিং ফ্লোরের সবার প্রতিও নজরদারি রাখা হচ্ছে।…

বিস্তারিত

‘জেন-জি’র বিক্ষোভ আর সহিংসতার মধ্যে নেপালে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন। তবে স্বস্তির কথা হচ্ছে- বুধবার সন্ধ্যার আগে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জাতীয় ফুটবল দলের সদস্যরা রাতেই ঢাকায় ফিরতে পারবে বলে আশা করা যাচ্ছে। কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান সকাল নিউজকে জানিয়েছেন, ঢাকা থেকে জানানো হয়েছে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে আমাদের ফেরানোর চেষ্টা…

বিস্তারিত

আগামী ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। গত ২১ জুলাই শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ…

বিস্তারিত

টানা দুই দিন ধরে ‘জেন-জি’র বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটায়। দৃঢ়চেতা অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে শেষ পর্যন্ত অস্থিরতা এবং কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়তে হয়। কিন্তু ক্ষমতা ছাড়ার পর থেকে ওলির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তাও স্পষ্ট নয়। বুধবার (১০ সেপ্টেম্বর) এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী এবং…

বিস্তারিত

‘যারা একসাথে নির্বাচন করেছেন তারা প্রত্যেকে উপদেষ্টা। তারা আমাদের পরামর্শ দেবেন।’ উল্লেখ করে ডাকসু নির্বাচনে সদ্য বিজয়ী সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ভিপি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। পরবর্তীতে এর সঙ্গে সমগ্র দেশের মানুষ একাত্মা প্রকাশ করে।’ এ সময় তিনি মঙ্গলবারের ডাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে মারা যাওয়া…

বিস্তারিত