- মোজতবা খামেনি আহত, তবে ভালো আছেন: ইরান
- বাংলাদেশের জন্য সুখবর, ফিরছেন হামজা চৌধুরী
- ১৫ মার্চ থেকে গণপরিবহণে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী
- ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন ধ্বংসের মুখে: ট্রাম্প
- সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে: স্পিকার
- টস জিতল বাংলাদেশ, এবারও একই সিদ্ধান্ত
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- ঈদ উপলক্ষে চালু হচ্ছে নতুন লঞ্চ সার্ভিস
Author: সকাল নিউজ প্রতিবেদক
আনুপাতিক প্রতিনিধিত্ব (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন – পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে এই মুহূর্তে বাস্তবসম্মত নয় বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করে, এই মুহূর্তে এই দাবিকে সামনে এনে আন্দোলন করার চেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে একযোগে কাজ করাই অধিক যৌক্তিক। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি। একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম? কে কবে…
রাতের আঁধারে পালানোর সময় আটক করা হয়েছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে। সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে করে মালামাল সরানোর সময় স্থানীয়দের হাতে আটক হন ১৭ বিয়ে করে সাময়িক বরখাস্ত হওয়া এই বন কর্মকর্তা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সরকারি বাসভবন থেকে সরকারি মালামাল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পরে, এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ সাময়িক বরখাস্ত বন কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়েছে। পাশাপাশি তার ট্রাকভর্তি মালামালও থানায় নেওয়া হয়েছে। বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব বলেন, ‘দায়িত্বে থাকাবস্থায় বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন…
যশোরের মণিহার সিনেমা হলকে বলা হয় দেশের বৃহত্তম সিনেমা হল। যে হলে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড থেকে চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখতে আসতেন। ৪২ বছর আগে নির্মিত ঐতিহ্যবাহী এ সিনেমা হলটি এবার ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। হলটি ভেঙে সেখানে মার্কেটের বর্ধিতাংশ হিসেবে আবাসিক হোটেল তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন সিনেমা হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু। সিনেমা না থাকায় এখন হলটিতে কলকাতার সিনেমা চালাচ্ছেন তারা। তাতেও দর্শক মিলছে না। এ ছাড়া সিঙ্গেল হলটি ছাড়াও একটি মাল্টিপ্লেক্স হল ‘মণিহার সিনেপ্লেক্স’ থাকায় সেটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। হল ব্যবসায় গেল ঈদের পর বেশ মন্দা সময় পার করছেন…
ফ্যাসিবাদের মতো দেশ থেকে তামাককেও নির্মূল করতে হবে: ফরিদা আমরা একটি হাই লেভেল কমিটি করে দুটি মিটিং করেছি কিন্তু তামাক কোম্পানির লবিং এত শক্তিশালী যে আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা যখন দেশ থেকে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি, তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাস করে ফ্যাসিবাদের মতো তামাককেও দেশ থেকে নির্মূল করতে হবে।’ বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে নারী মৈত্রী আয়োজিত ‘নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দেই…
অনেক কাজ করা হয়েছে, যার সুফল ভবিষ্যতে ধীরে ধীরে মিলবে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমি অনেক কাজ করছি, ফল ইতিহাসে থেকে যাবে। দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছে তা যদি পরবর্তী সরকার অব্যাহত রাখে তবে সাধারণ মানুষ সঠিক ন্যায়বিচার পাবে। বুধবার বিকালে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর আওতায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমরা প্রায়ই শুনি-‘আপনি কী করেছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা…
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু, যে দেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য। বুধবার বিকালে রাজধানীর উত্তরায় শহিদ মুগ্ধমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠাণ্ডা করতে হবে। ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমোনাই বলেন, ঢাবি নির্বাচনে-জাবি…
দীর্ঘদিন ধরেই প্রকাশ্য বাকযুদ্ধ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে। ট্রাম্পের চলমান রাষ্ট্রীয় সফরের সময়ও এর ব্যতিক্রম হয়নি। ট্রাম্পের যুক্তরাজ্যে আগমন নিয়ে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত সাদিক খানের লেখা এক নিবন্ধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও অতি-ডানপন্থি রাজনীতিকে সবচেয়ে বেশি উসকে দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পই। ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছাতেই তীব্র সমালোচনায় মুখর হলেন সাদিক খান। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে উগ্র-ডানপন্থি রাজনীতিকে উৎসাহিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাই সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনা মোতায়েনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সাদিক খান লিখেছেন, এটি ‘স্বৈরশাসকের খাতার হুবহু অনুলিপি। ট্রাম্পের…
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন। এদিন সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা নিয়ে কথা বলেন তারা। একইসাথে ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। সকাল নিউজ/এসএফ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত থেকে রবিনাশ রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাড়াইপাড়া গ্রামের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে। আটক রবিনাশ পেশায় একজন রংমিস্ত্রি। তিনি ওই গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রবিনাশ ঘাস কাটার জন্য সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী পরিবারের অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। ঘটনার…
এবার নিজেরাই পারমাণবিক শক্তির বিকাশ করতে চায় ইউরোপের দেশ। সম্প্রতি ন্যাটো সদস্য দেশের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশের পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ মোতায়েন করতেও আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। স্থানীয় এলসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের পারমাণবিক ভাগাভাগি কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। দেশের নিজস্ব পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত, যার মধ্যে পারমাণবিক শক্তিও অন্তর্ভুক্ত। তবে পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে কিনা, তা তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, এই বিষয়ে এখনই বেশি কথা বলা ঠিক হবে না। এর আগে গত সপ্তাহে পোল্যান্ড জানায়, বেশ কয়েক ঘণ্টা ধরে কয়েকটি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
