- ১০ মিনিটে লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
- সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম
- আজ থেকে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো : প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
- বিরোধীদলীয় নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার
- রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ
- থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
সবার সমন্বিত তৎপরতায় এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। র্যাবের ডিজি বলেন, ‘পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। কেউ যাতে গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।’ তিনি বলেন, ‘আমরা আশা করছি, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে। যদি কোনো তথ্য…
দেশ থেকে যেসব কোম্পানি বিদেশে টাকা পাচার করেছে তারা সরকারের চেয়েও স্মার্ট মন্তব্য করে অর্থ উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘তারা স্মার্ট বলেই বিদেশে এত টাকা পাচার করতে পেরেছে। কোম্পানিগুলোতে যে কত কিছু তেলেসমাতি হয়! আমি তো মাঝে মাঝে টের পাই, কী হচ্ছে, আর কী হচ্ছে না।’ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন এবং ‘কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সামাজিক অডিটর। অডিটররা তৃতীয় চোখ, আর আপনারা চতুর্থ চোখ। আপনারা দেখবেন।…
অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য সহায়তা দিচ্ছে জানিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‘বাংলাদেশে আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাজ্য।’ আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন পুনর্ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় তাঁদের মধ্যে নির্বাচনী কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহায়তার বিষয়ে আলোচনা হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার নিজেই সাংবাদিকদের এ কথা জানান। সারাহ কুক বলেন, ‘বাংলাদেশে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণাকে যুক্তরাজ্য স্বাগত জানায়। নির্বাচন কমিশনের সঙ্গে আজ ভালো…
লালমনিরহাটের পাটগ্রামে দিনব্যাপী চক্ষু শিবিরের আয়োজন করে আদম ফাউন্ডেশন। এতে বিনামূল্যে চোখের রোগ নির্ণয় ও চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ চক্ষু শিবির কার্যক্রম চলে সন্ধ্যা পর্যন্ত। চক্ষু শিবিরের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রাজু। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল আলম, আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী বিল্লাহ, হাতীবান্ধা মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, বাউরা আলিম মাদ্রাসার সুপার ফজলুল হক ও আদম…
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় চলা অবরোধ দুপুর ১২টা থেকে শিথিল করা হয়েছে। পাশাপাশি কয়েকদিনের বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে গতকাল রোববার গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা সবাই খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) ও রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। কিশোরীকে ধর্ষণের ঘটনায় ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা অবরোধের মধ্যেই রোববার বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্র পরিণত হয় খাগড়াছড়ির গুইমারার রামেসু বাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। হান্নান মাসউদ জানান, এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করার জন্য তিনি ‘বিব্রত ও দুঃখিত’৷ হান্নান এবার ফেসবুক পোস্টে লেখেন, ‘ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না৷ ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।’ খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ, পরবর্তী বিক্ষোভ-সহিংসতা ও তিনজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় এনসিপির বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ৷ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে…
ড. মুহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ১০৪ জনকে নিয়ে জাতিসংঘে এইভাবে পিকনিক করতে যাওয়াটা বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়।’ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, ‘সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। ১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়।’ তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা মাঝখানে একটা সফরে গিয়েছিলেন,…
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কিছু সস্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।’ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রসাশনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। ওই…
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় বলে জানা গেছে। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গত ২২ সেপ্টেম্বর ইইউর একটি প্রাক্-নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে। রিকার্ডো সেলেরির (জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ) নেতৃত্বে আট সদস্যের ইইউ প্রতিনিধিদল বৈঠকেঅংশ নেয়। ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব। পরে ইইউর এই বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল…
ফাইনালে ওঠে পাকিস্তান অধিনায়ক নানা হম্বিতম্বি করলেও শেষ হাসিটা হেসেছে ভারতই। ফাইনালের শেষের দিকে কিছুটা সুযোগ সৃষ্টি করলেও শেষ ওভারের রোমাঞ্চকর মুহূর্তকেও নিজেদের করতে পারলো না পাকিস্তান। ৬ বলে ১০ রানের সমীকরণে হারিস রউফ কোনো মুন্সীয়ানাই দেখাতে পারেননি। উল্টো ভারতের ব্যাটারদের কাছে পুরোপুরি নাস্তানাবুদ হয়েছেন। ২ বল হাতে রেখেই ম্যাচ জিতেছে ভারত। যদিও জিততে ভারতকে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। ৪ দশক অপেক্ষার পর রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়ে শেষ ওভারে থ্রিলও কিছুটা জমেছে। তবে আদতে শুরুর ধাক্কা সামলে নেবার পর ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই ছিলো। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন হয়েছে শেষ ওভারেও। পাকিস্তান…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
