Author: নিজস্ব প্রতিবেদক, হাতিবান্ধা (লালমনিরহাট):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পথচলা শুরু করেছেন তুরস্ক প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শিহাব আহমেদ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাতিবান্ধার ঘুন্টি বাজার থেকে গণসংযোগ ও মটোরসাইকেল র‌্যালির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করেন তিনি। গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে শিহাব আহমেদ বলেন, আমি কোনো দলের হয়ে কাজ করতে আসিনি। আমি এসেছি হাতিবান্ধা-পাটগ্রামের মানুষের হয়ে কাজ করতে। এই এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। এ সময় শিহাব আহমেদ আরও বলেন, হাতীবান্ধা-পাটগ্রামবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি তুরস্কের নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসেছি। আমাকে নির্বাচিত করা হলে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছে, ‘নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ দেশের বাইরে থেকেও করতে পারে। আমরা সব বিষয়ে সতর্ক আছি।’ তিনি বলেন, ‘নির্বাচনে কাজ করার সক্ষমতা পুলিশের রয়েছে। দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে বাহারুল আলম বলেন, ‘সারা দেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।’ আইজিপি…

বিস্তারিত

আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে সহযোগিতা চেয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকারের কথা জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, ‘আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’ জবাবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে তার পূর্ণ সমর্থন এবং সংহতির অঙ্গীকার করেন। বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার দায় নিরূপণ, সংরক্ষণবাদী শুল্ক নীতির…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহমেদ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় অশাপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন শিহাব আহমেদ। ঘুন্টি বাজার এলাকায় চলমান গণসংযোগ শেষে পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। জানা গেছে, দীর্ঘদিন র্তুস্ক ও সংযুক্ত আরব আমিরাতে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব আহমেদ। এ উপলক্ষে আজ নিজ নির্বাচনী এলাকায় তাকে স্বাগত জানানোর পাশাপাশি তার আগমনকে স্মরণীয় করে রাখতে উচ্ছ্বসিত…

বিস্তারিত

‘কীভাবে গাজায় যুদ্ধ শেষ করা যায়’ তা নিয়ে সোমবার নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধের অবসানে একটি ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প স্পষ্টভাবে সতর্ক করেছেন, যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে হামাসকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকেপূর্ণ সমর্থন দেবে। হোয়াইট হাউসে নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল যদি এই হুমকি (হামাস) শেষ করতে চায়, তাহলে আমার পূর্ণ সমর্থন পাবে। তবে আমি আশা করি শান্তি চুক্তি হবে। হামাস যদি না মানে, তাহলে কেবল তারাই বাইরে থাকবে।’ উভয়…

বিস্তারিত

একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ওই দলটি বিভ্রান্তি সৃষ্টি করে এই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’ সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, একটি দল রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এই চর্চা থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। বিএনপির নীতি হলো- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের তারিখ…

বিস্তারিত

নিজের রক্ষণশীল বাণিজ্যনীতিকে সাংস্কৃতিক শিল্পেও বিস্তৃত করার স্পষ্ট ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হলিউডের বৈশ্বিক ব্যবসায়িক মডেলে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ রয়টার্সের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ট্রাম্প লিখেছেন, আমাদের চলচ্চিত্র ব্যবসা যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে। ঠিক যেন শিশুর হাত থেকে ক্যান্ডি কেড়ে নেওয়ার মতো। ট্রাম্পের এই ঘোষণার ফলে আন্তর্জাতিক বক্স অফিসের আয় এবং বিভিন্ন দেশের সঙ্গে…

বিস্তারিত

জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট ভারতের দিল্লিতে পালিয়ে যাওয়ার সময় ঢাকায় তার সেই সব কলরেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। সোমবার (২৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা। তিনি জানান, লোক পাঠিয়ে সেদিন (৫ আগস্ট) সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে দেয়া হয় শেখ হাসিনার ৪টি নাম্বারের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে। তানভীর জোহা আরও জানান, একইসঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল…

বিস্তারিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই ক্ষতি করেছে। ভারতেরও ক্ষতি হয়েছে।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, ‘যখনই আপনি রাজনীতি থেকে দূরে সরে গিয়ে ষড়যন্ত্রে যাবেন, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তা-ই হয়েছে। আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করে তারা নিজেদের ক্ষতিটা করেছে। অন্য কাউকে কিছু করতে হয়নি। তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে।’ উভয় দেশের পারস্পরিক…

বিস্তারিত

তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৪০ জন মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ। এই মাশলায় অভিযুক্ত অভিনেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে, এই হতাহতের ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় চেন্নাইয়ে বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে, যা তামিলনাড়ুর কারুর জেলার এ ঘটনা তদন্ত করবে। এই ঘটনায় ধীরে ধীরে বিজয়কে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। অনেকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেপ্তারের উদাহরণ টেনেছেন। ‘পুষ্পা-২’ সিনেমা…

বিস্তারিত