- ১০ মিনিটে লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
- সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম
- আজ থেকে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো : প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
- বিরোধীদলীয় নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার
- রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ
- থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী
Author: বিনোদন প্রতিবেদক
২৭ বছরে পদার্পন করেছে বেসরকারি ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ আজ বুধবার (১ অক্টোবর) ২৬ বছর পার করে ২৭-এ পা রাখছে চ্যানেলটি। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে এই বেসরকারি টেলিভিশন চ্যানেল। বরাবরই দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের রেওয়াজ থাকলেও এবার থাকবে না কোনো আনুষ্ঠানিকতা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে এ বছর প্রাঙ্গণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কেক কাটার আয়োজন থাকছে না। তবে সারা দিন টেলিভিশন পর্দায় থাকবে নানা আয়োজন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান—‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ’। দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রচারিত হবে ‘আজকের সংবাদপত্র’-এর বিশেষ পর্ব। সকাল সাড়ে ৭টায় থাকছে…
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা নিয়ে সাধারণ নাগরিকদের জন্য মতামত জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে এই জাতীয় বেতন স্কেলবিষয়ক অনলাইন জরিপ, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা কত হওয়া উচিত, সেই বিষয়ে সাধারণ নাগরিকেরা মতামত দিতে পারবেন। বাড়িভাড়া, স্বাস্থ্য, শিক্ষা ভাতা বাড়ানো উচিত কি না, তা–ও বলতে পারবেন। এ জন্য পে-কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই জরিপে অংশ নিতে হবে। বাংলাদেশের যেকোনো নাগরিক এতে অংশ নিতে পারবেন। জরিপে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও সমিতি—এই চার শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠান জরিপে অংশ নিতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে জরিপে অংশ নিতে হবে।…
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) শুরু হচ্ছে এ সম্মেলন। এতে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত। জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য…
সরকারি ব্যবস্থাপনার বাহিরে এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হজ জেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারসহ সংশ্লিষ্টরা। এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। লালমনিরহাটের-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন এই তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ আনুষ্ঠানিকভাবে পাটগ্রাম উপজেলায় তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল অংশ নেওয়া এ শোভাযাত্রা পাটগ্রাম উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আনন্দঘন এ গণসংযোগে দল-মত নির্বিশেষে সর্বোস্তরের সাধারণ মানুষের, বিশেষ করে তারুণ্যের ঢল নামে। এ সময় শিহাব আহমেদ বলেন, হাতীবান্ধা-পাটগ্রামবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি তুরস্কের নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসেছি। আমাকে নির্বাচিত করা হলে প্রতিটি ঘরে ঘরে…
এবারের অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে বাংলাদেশ অংশ নিচ্ছে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি দেশের পক্ষ থেকে সিনেমাটিকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। শনিবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ৯৮তম অস্কারে অংশ নেওয়ার জন্য পাঁচটি সিনেমা জমা পড়ে। এর মধ্যে রয়েছে- ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ শেষ পর্যন্ত দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেল। একাডেমির নিয়ম অনুযায়ী গঠিত অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন সাংবাদিক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ…
অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে অনেক সময় নিচ্ছি, অনেক মানুষ তো বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। মানুষ এই ধরনের কথা বলছে। তারা বলছে আপনি ক্ষমতায় থাকুন; নির্বাচনের কি দরকার?’ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও কিছু বিষয়ে কথা বলেন। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন…
২০২৬ অর্থবছরে দৃষ্টিভঙ্গির কিছু নেতিবাচক ঝুঁকি রয়ে গেছে। একইসাথে বাণিজ্য অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং সম্ভাব্য নীতিগত স্থিতিস্থাপকতা অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-এ এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে অনুমানিক ৪ শতাংশ, যা ২০২৬ অর্থবছরে বেড়ে ৫ শতাংশে দাঁড়াবে। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পোশাক রপ্তানি স্থিতিশীল রয়েছে, তবুও সম্ভাব্য ধীর প্রবৃদ্ধি মূলত রাজনৈতিক পট-পরিবর্তনের কারণেই। অন্যদিকে, বারবার বন্যা, শিল্পমালিক-শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা কমেছে। এডিবি জানায়, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য…
গাজায় যুদ্ধ সমাপ্তি ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নতুন পরিকল্পনায় সবাই তাকে সমর্থন করার আশাবাদ ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘গাজা সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তৃত পরিকল্পনা ঘোষণাকে আমরা স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, ‘এটি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য, পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি এবং টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রদান করে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের পাশে দাঁড়াবেন এবং সংঘাতের অবসান এবং শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সমর্থন করবেন।’ এর আগে, সোমবার গাজা ইস্যুতে ২০ দফা শান্তি প্রস্তাব ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। ওই পরিকল্পনায় গাজায় অবিলম্বে…
এশিয়া কাপে নিজেদের ব্যর্থতাকে সামনে এনে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েও দল জিততে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আমরা এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশের সব উৎসাহী সমর্থকদের কাছে। ’ লিটন নিজে সুপার ফোরের দুটি ম্যাচ খেলতে পারেননি। চোটে পড়েছিলেন। সেই চোটে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে পড়েন তিনি। এশিয়া কাপের ওই দুই ম্যাচ খেলতে না পারার দুঃখ এখনো ভুলতে পারেননি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
