- ১০ মিনিটে লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
- সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম
- আজ থেকে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো : প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
- বিরোধীদলীয় নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার
- রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ
- থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
একটি ‘বিশ্বমোড়ল’ ও দুটি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘মত প্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ একথা বলেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে, পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজেমোনি (আধিপত্য) সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট (স্বার্থ) আলাদা…
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সব শিক্ষা বোর্ডেই শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। এমনটাই জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে। অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন…
প্রথমবারের মতো নারী পরিচালক পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বস্ত সূত্র জানা গেছে, করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নতুন পরিচালক। জানা গেছে, ব্যবসায়ী ইসফাক আহসানের পরিবর্তে রুবাবাকে আজ বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দিয়েছে এনএসসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে সোমবার। এতে বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলে তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনএসসি। জানা গেছে, ইশফাক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। আজই…
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।’ উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময়, রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর নেতাদের জাতিসংঘ সফর বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না। তবে নির্বাচন…
ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত হলো ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থানের প্রতীক শহীদ আবরারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে ঢাবির আর সি মজুমদার হলে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ উপলক্ষে এ আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত এ সেমিনার ও প্রদর্শনীতে উদ্বোধক ছিলেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ। এতে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম রনি, আবরারের ভাই আবরার ফাইয়াজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য…
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে।’ আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা বলেন। এর আগে রোববার প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের…
সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া বেশ জটিল মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘শুধু জটিলই নয়, তুলনামূলক খরচও বেশি। এ খাতে উভয় দেশ যৌথভাবে কাজ করলে অর্থ স্থানান্তরের খরচ কমানো সম্ভব, যা প্রবাসী শ্রমিকদের জন্যও বড় উপকার হবে।’ আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে সৌদি আরব-বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এবং সৌদি আরবের অর্থনীতি একে অপরের পরিপূরক। কারণ- সৌদির প্রয়োজন দক্ষ ও অদক্ষ শ্রমিক, সে ক্ষেত্রে বাংলাদেশ সক্রিয়ভাবে যুক্ত আছে। বাণিজ্যের ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা রয়েছে- বাংলাদেশের জ্বালানি দরকার, সৌদি আরবের রয়েছে বিপুল…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হওয়া নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। এতে নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তারা অংশ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে। এটি দেশের জন্য কিছু করতে পারার শেষ সুযোগ এবং তার প্রতিশ্রুতিও হল একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার। এ কাজ নির্বাচন কমিশনের একার পক্ষে…
ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে তিস্তা নদী হয়ে আসা পানিতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০ টি এলাকা প্লাবিত হয়েছে। রোববার (০৫ অক্টোবর) দুপুর ২ টা থেকে গভীর রাত পর্যন্ত তিস্তার পানি বাড়তে থাকে। তিস্তা নদীরক্ষা বাঁধ না থাকায় পানি হু হু করে দহগ্রামের ঢুকে বন্যার সৃষ্টি হয়েছে। এতে শত শত পরিবার পানি পানিবন্দী হয়ে পড়েছে। এ সময় পানির তোড়ে আঞ্চলিক পাকা রাস্তা প্রায় ৭ কিলোমিটার ও একটি সেতু এবং দুইটি কালভার্ট ভেঙে যায়। প্রায় ১০ হেক্টর আমন ধান, বাদামসহ অন্যান্য সবজি খেত পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি চাষাবাদের জমি ভেঙে ক্ষতির মুখে পড়েছে কৃষক। সোমবার (০৬ অক্টোবর) বিকেলে…
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে ফেরার সময় সন্নিকটে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে।’ যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে ইংরেজি ভাষায় দেওয়া এক সাক্ষাতকারে তারেক রহমান এসব কথা বলেন। দেড় যুগের বেশি সময় ধরে পরিবার নিয়ে লন্ডনে বসবাসরত তারেক রহমান এ সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি মনে করি, আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে।’ বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। ফিন্যান্সিয়াল টাইমসের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
