- কুড়িগ্রামে উল্টেপড়া সেতুতে নড়বড়ে কাঠের পাটাতন, এলাকাবাসীর ঝুঁকিপূর্ণ পারাপার
- তেঁতুলিয়ায় চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে অপপ্রচার
- তিন উৎসব ঘিরে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১১ দিন
- সংসার বাঁচাতে প্রয়োজনে মিডিয়া ছাড়বেন পূজা চেরি
- ‘ঈদের ছুটিতে মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে’
- টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান
- নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানাল ইসরাইল
- বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
জুলাই আন্দোলনে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ৯জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ৫টি থানা ও গোয়েন্দা(ডিবি) পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিগত জুলাই আন্দোলনে হত্যাসসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের ৯জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নাশকতার কোন ধরনের খবর পাওয়া যায়নি বলেও জানান ডিবি ওসি সাদ আহমেদ। সকাল নিউজ/এসএফ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় কফর উদ্দিন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কফর উদ্দিন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল, লিডার হরিশ চন্দ্র বর্মনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কফর উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বড়খাতা বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। এলাকাবাসীর সহযোগিতায় তিনি কখনও বাজারে, কখনও স্টেশনের পাশে রাত্রিযাপন করতেন। দুপুরে তিনি রেললাইন পার হচ্ছিলেন, এ সময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ৬৬৮ নম্বর টেন কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই…
দুবাই ও তুরস্ক সফর শেষে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিজ গ্রামে বাড়িতে ফিরেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্ক প্রবাসী ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদ। ফিরেই তিনি প্রয়াত পিতা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়ার কবর জিয়ারত করেন। পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত শেষে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে আবারও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। শিহাব আহমেদ বলেন, ‘আমার প্রেরণার উৎস আমার বাবা। তাঁর আদর্শ ও দোয়াই আমাকে মানুষের পাশে থাকার অনুপ্রেরণা যোগায়।’ ব্যবসায়িক বিশেষ কাজে গত এক সপ্তাহ দুবাই ও তুরস্ক সফরে ছিলেন শিহাব আহমেদ।এই সফরে সংযুক্ত আরব আমিরাতের Nissan ও Mitsubishi কোম্পানির…
রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জনতা গুলিস্তানে সমবেত হয়ে দলটির অফিসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবিরের কর্মীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর আগে, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দুপুরের দিকে গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রশিবির নেতা-কর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানারসহ নেতা-কর্মীদের মাথায় জাতীয় পতাকা বাঁধা ও…
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগদান করেছেন বলে এতে বলা হয়। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এর আগে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের…
ছয় বছর পর দেশীয় সিনেমায় ফিরে রীতিমতো চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলুদ শাড়ি, বেণি করা চুল, কপালে টিপ, পায়ে কোলহাপুরি চামড়ার স্যান্ডেল আর হাতে পিস্তল, এমনই মারমুখী এক নারীর লুকে ধরা দিয়েছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। দীর্ঘ বিরতির পর পরিচালক এস. এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গ্লোবট্রটার’-এর মাধ্যমে বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা। বুধবার প্রকাশ করা হয়েছে তার ফার্স্ট লুক পোস্টার, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পোস্টারটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সে যেমন দেখায়, তার চেয়েও অনেক বেশি কিছু সে। পরিচিত হোন মন্দাকিনীর সঙ্গে।’ পরিচালক রাজামৌলি নিজেও পোস্টারটি শেয়ার করে লিখেছেন, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত…
জনগণ আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে। কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের!’ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘করোনাভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত, আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল। যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে। আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এ দেশে!’ তিনি বলেন, ‘আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে।…
চোর সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ীতে বাপ্পী (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিনভর আটকে রেখে নির্যাতনের পর সন্ধ্যায় তাকে সড়কের পাশে ফেলে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহত বাপ্পীর বড় ভাই মো. পারভেজ বলেন, ‘তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। বাবা মো. শাহজাহান রিকশাচালক এবং মা পারুল বেগম একটি কারখানার কর্মী। তারা বর্তমানে ধোলাইপাড় এলাকায় থাকেন। বাপ্পী তার মায়ের সঙ্গে কারখানায় কাজ করত।’ পারভেজের অভিযোগ, বুধবার রাত ২টার দিকে একই এলাকার কাপশি রাসেল, মোল্লা শুভ ও শাকিব তাদের বাসায় এসে বাপ্পীকে ধরে নিয়ে যায়। মীরহাজীরবাগের একটি বাসা থেকে…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত বলেন, ‘জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশিও নজরদারিও বাড়ানো হয়েছে। এর আগের…
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারানোর পর বাংলাদেশের খেলার হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে দারুণভাবে জ্বলে উঠে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্টে বেশ দাপট দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। মাহমুদুল হাসান জয়ের পর সেঞ্চুরি করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১২ বলে দেখা পেলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির। কিন্তু এরপরই ফিরে গেছেন সাজঘরে। ফলে উদযাপন স্থায়ী হয়নি বেশিক্ষণ। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সুইপ করে বল পেছনে পাঠিয়ে দুইবার প্রান্ত বদল করে সেঞ্চুরি আদায় করে নেন তিনি। এরপরই চিরচেনা হেলমেট খুলে লাফিয়ে ওঠা উদযাপন। ১৪ চারে সাজানো এই ইনিংসে সেই ম্যাকব্রাইনের বলেই বরাবর ১০০ রানে লেগ বিফোরের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
