Author: ফারুক হোসেন

২২ জন তরুণ উদীয়মান অ্যানিমেটরের চলমান প্রকল্প নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে ‘২২’। তাদের ডেভেলাপমেন্ট পর্যায়ের কাজগুলো নিয়ে সাজানো হয়েছে এ বিশেষ প্রদর্শনী। এই প্রকল্পগুলি আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার জুন–আগস্ট ২০২৫ সেশনের অ্যানিমেশন শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট ওয়ার্কশপে তৈরি করা হয়েছিল। ওয়ার্কশপটি পরিচালনা করেছেন অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা আফরোজা সারা। অ্যানিমেশন প্রোডাকশন সাধারণত চারটি ধাপে সম্পন্ন হয়- ডেভেলপমেন্ট, প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশন। এই ওয়ার্কশপটি শুধুমাত্র ডেভেলপমেন্ট পর্যায়ের উপর গুরুত্ব দিয়েছে, যে ধাপটি প্রায় সময়ই উপেক্ষিত থাকে। কিন্তু যে কোনো অ্যানিমেটেড ফিল্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ন ধাপ। পুরো ওয়ার্কশপ জুড়ে অংশগ্রহণকারীরা তাদের গল্পের ভিত্তি শক্তিশালী করেছেন এবং একই সঙ্গে বিষয়ভিত্তিক, দৃশ্যমানতা…

বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ এবং মূল প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে আগামীকাল কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে জাতীয় সাংস্কৃতিক সমাবেশ। আজ শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ আয়োজন করেছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন। এ সমাবেশে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শিশুদের সঙ্গীত ও শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন। এছাড়াও গান, নাচ, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীরা। এর আগে, ২০ নভেম্বর বৃহ্পতিবার এ দাবিতে স্মারকলিপি দেয় জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন। ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতীয়…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থান–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করার সুযোগ রয়েছে জানিয়েঅ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘সব তথ্যপ্রমাণের ভিত্তিতেই এ মামলার বিচার হয়েছে। আসামিপক্ষ সবসময়ই বলবে বিচার সঠিক হয়নি-এটাই স্বাভাবিক। তবে রায়ের বিরুদ্ধে তাদের আপিলের সুযোগ আছে।’ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায় কার্যকরের বিষয়ে সরকারের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। সেই মেকানিজম অনুযায়ীই সরকার এগোবে।’ কোনো উপদেষ্টার…

বিস্তারিত

সারা বিশ্বের প্রতিযোগীদের পিছনে ফেলে ৭৪তম মিস ইউনিভার্স খেতাব জিতে নিলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ মুকুট অর্জন করেন তিনি। থাইল্যান্ডের প্রাভিনার সিং নির্বাচিত হয়েছেন প্রথম রানার-আপ। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ। থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব, যেখানে চূড়ান্ত পর্বে সেরার খেতাব জেতেন ফাতিমা বশ। ফাতিমার এই সাফল্যের মাধ্যমে পাঁচ বছর পর আবারও মেক্সিকো মিস ইউনিভার্সের খেতাব জিতল। এর আগে ২০২০ সালে আন্দ্রেয়া মেজা দেশের জন্য শিরোপা এনে দেন। তাবাস্কো থেকে উঠে আসা মেক্সিকোর প্রথম…

বিস্তারিত

ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন। হঠাৎ সড়ক অবরোধের কারণে নিউমার্কেট–আজিমপুর–ধানমন্ডি সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে এ সময় বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, ‘ইলিয়াস হলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তারপরও চলতি বছর নতুন শিক্ষার্থী তোলা হয়। আজকের ভূমিকম্পে হলটি দুলে উঠেছে, ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আমরা অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হল নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি। সেই দাবি না মানায় সড়কে নামতে…

বিস্তারিত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সপ্তাহে একাধিক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এখনও নিখোঁজদের সন্ধান চলছে বলে এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন। বানজারনেগারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, গত শনিবার জাভা প্রদেশের বানজারনেগারা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৪৮টি বাড়ি ধ্বংস হয়ে যায়। বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বৃহস্পতিবার রাতে জানান, সেনাবাহিনী, পুলিশ, অনুসন্ধান ও উদ্ধার দল এবং স্বেচ্ছাসেবকসহ ৭০০-এরও বেশি কর্মীকে বানজারনেগারায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল ভূমিধসে নিহত সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের…

বিস্তারিত

বাংলাদেশের জন্য এখনো বিশ্বকাপ ফুটবল খেলা স্বপ্নের মতোই। এশিয়ান কাপেও দীর্ঘদিন ধরে জায়গা করে নিতে না পারলেও সম্প্রতি ভারতকে এশিয়ান কাপ বাছাইয়ে ১–০ গোলে হারিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার হয়েছে। নতুন খবর হচ্ছে- আগামী বছর বিশ্বকাপের বছর। বছরের শুরুর দিকেই ঢাকায় আসছে ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতীক- বিশ্বকাপ ট্রফি। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম। ফিফা ও তাদের পৃষ্ঠপোষক কোকাকোলা প্রতি আসরেই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে ফুটবলপ্রেমীদের সামনে উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি। তবে রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শন করা…

বিস্তারিত

নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোরণে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।’ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’ অধ্যাপক ইউনূস মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং ২০২৪ এর জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি…

বিস্তারিত

ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাফিউল ইসলাম (আনুমানিক ২০ বছর) নামের ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন। স্থানীয়রা জানায়, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। নিহত বাকি দুইজন হচ্ছেন আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। এদিকে ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসেন। আতঙ্কের…

বিস্তারিত

চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করে জানায় যে, চুক্তির সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গত ৩০ জুলাই এনসিটি পরিচালনা নিয়ে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট…

বিস্তারিত