Author: নিজস্ব প্রতিবেদক

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘তারেক রহমানের আজকের বক্তব্য যে, এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়- এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার (তারেক রহমান) বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান যে, এ ব্যাপারে সরকারের তরফ…

বিস্তারিত

চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতিতে বিদেশ নেওয়ার অবস্থায় নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি ‘স্টেবল (স্থিতিশীল) হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া হবে সম্ভব হবে কিনা।’ শনিবার (২৯ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরার সময় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আছেন, তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন কনিকের বিশিষ্ট…

বিস্তারিত

দেশে এই মূহুর্তে ডলার সংকট নেই জানিয়েবাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে, এতে আমরা সফল হয়েছি। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারি, ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই।’ আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। যদি কেউ আমদানি করতে না পারে, সেটা তার নিজের সমস্যা বলেও জানান ড. মনসুর। তিনি বলেন, ‘আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব। রমজানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে।’ সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি আরও কঠোর করার ধারাবাহিকতায় এবার এসেছে কঠোর ঘোষণা। ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার জেরে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম দুটি জানায়, ‘মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)’ বিভাগে পরিচালক জোসেফ এডলো গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, যতক্ষণ না প্রত্যেক বিদেশি নাগরিককে (যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী) সর্বোচ্চ পর্যায়ে যাচাই–বাছাই করা যায়, ততক্ষণ আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। এ ঘোষণাটি এমন সময় এল, যখন ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে…

বিস্তারিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে চলছে ‘মক ভোটিং’ (ভোট দেওয়ার অনুশীলন)। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরেজমিনে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের স্লিপ সংগ্রহের জন্য স্কুল প্রাঙ্গণের বাইরে পৃথক তিনটি করে ছয়টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটারেরা প্রথমেই বুথগুলোতে যাচ্ছেন এবং নিজেদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করছেন। পরে একে একে ভোটারেরা কেন্দ্রের ভেতরে ঢুকছেন। ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)…

বিস্তারিত

টানা দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলেও জানা গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই তাকে দেখে ফিরে আসেন। পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ম্যাডামের অবস্থায়…

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। এমতাবস্থায় ‘সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে’ বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’ আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন। দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতা-কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। অনেকেই মনে করছেন, মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত তারেক…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে নতুন ‘চতুরবাড়ী’ বিজিবি ক্যাম্পের উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এ সময় তিনি বলেন, ‘আস্থা ও নিরাপত্তা’ এই মূলনীতিকে ধারণ করে বিজিবির সদস্যরা দিন-রাত প্রতিকূল পরিবেশে দেশের সীমানা পাহারা দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর আওতায় নবনির্মিত এ ক্যাম্প উদ্বোধনকালে কমান্ডার আরও বলেন, ‘সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান রোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এই নতুন ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো গুজব বা ভ্রান্ত তথ্য ছড়ালে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে, যাতে যথাযথভাবে যাচাই-বাছাই করা যায়।’ সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ,…

বিস্তারিত

ভয়ানকভাবে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যেন থামছেই না। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৪১…

বিস্তারিত

রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির পথ রুদ্ধ করছে মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘আপনারা সম্প্রতি একটা বড় ভূমিকম্প দেখেছেন। এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। কিন্তু এর চেয়ে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। সেটি রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্প।’ আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে আয়োিজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক ও ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক…

বিস্তারিত