- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
বহুল আলোচিত পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং এর মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এমন তথ্যই উঠে এসেছে বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে। রোববার তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ…
হতে যাচ্ছে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ। ২০২৭ সালের ২ আগস্ট বিরল ও শ্বাসরুদ্ধকর মুহূর্তের হাতছানি নিয়ে আসছে মহাকাশপ্রেমীদের জন্য। এ দিন পৃথিবীর আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই ঘটনায় পৃথিবীজুড়ে প্রায় ছয় মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ অন্ধকার নিয়ে আসতে পারে। সাধারণ সূর্যগ্রহণের যা তিন মিনিটের কম স্থায়ী হয়ে থাকে। এই বিরল সূর্যগ্রহণটিকে বিজ্ঞানীরা গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস নামে অভিহিত করেছেন। গ্রহণটির পূর্ণ পথের ব্যাপ্তি হবে প্রায় ২৫৮ কিলোমিটার এবং তা তিনটি মহাদেশের উপর দিয়ে অতিক্রম করবে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে চাঁদের ছায়া দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টি-জাপার একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন জোট। ১৬টি দল নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে গঠিত এই জোটে নির্বাচন কমিশনে নিবন্ধিত পাঁচটি। নতুন জোটে মুখপাত্র করা হচ্ছে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে। অন্তর্ভুক্ত সব দলের নেতাদের সমন্বয়ে গঠন করা হচ্ছে লিয়াজোঁ কমিটি। রাজধানীর পাঁচ তারকা হোটেলে এই জোটের আত্মপ্রকাশ ঘটবে ৬ ডিসেম্বর। রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে গতকাল ১৬ দলের নেতারা এ বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। নবগঠিত জোট নিয়ে রুহুল আমিন হাওলাদার জানান, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা,…
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুরাক এয়ারলাইন্সের ইউজেড-২২২ ফ্লাইটে তারা সোমবার সকালে ঢাকায় পৌঁছান। লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা সেন্টারে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর, সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘ভূমধ্যসাগরের প্রাণঘাতী পথ থেকে বেঁচে ফিরতে পারা নিঃসন্দেহে দ্বিতীয় জীবনের মতো। আপনারা আল্লাহর অশেষ…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। শয্যাপাশে থাকা স্বজন কিংবা চিকিৎসকদের ডাকে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। কথা বলার চেষ্টাও করছেন। তাকে এখন তরল খাবার দেয়া হচ্ছে। গত তিন-চারদিনের চেয়ে এ পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলে মনে করছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড সূত্রে গতকাল রোববার রাতে এ তথ্য জানা গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন গ্রহণ কিছুটা ভালো। শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হলে খালেদা জিয়াকে…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চিরাচরিত ‘প্লেয়ার্স ড্রাফট’ বা লটারির দিন শেষ। ভাগ্যের ওপর নির্ভর না করে এবার মেধা, কৌশল আর অর্থের ঝনঝনানি দিয়ে দল গোছানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দীর্ঘ বিরতির পর বিপিএলের ১২তম আসরে ফিরেছে ‘প্লেয়ার্স অকশন’ বা খেলোয়াড় নিলাম। বিপিএলে নিলাম পরিচালনা করেন রাফে নিজাম। এর আগেও তিনি বিপিএলে কাজ করেছেন। আজ (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে জমজমাট খেলোয়াড় নিলাম। দেশি তারকাদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ির প্রথম পর্ব শেষ হয়েছে। নিলামে আজ স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দর কষাকষি শুরু হতেই বড় অঙ্কের বিডিং দেখা যায়। এই…
পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের। এরই মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলো। আজ রোববার (৩০ নভেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক বোর্ড সভা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক- এই পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এর আগে গত ৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন…
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও গ্ল্যামারাস অভিনেত্রী জান্নাতুল ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। এ নিয়ে নেটিজেনদের মাঝে রীতিমতো ঝড় ওঠেছে। এতে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। ‘অন্তরঙ্গ’ এ ভিডিও ক্লিপ নিয়ে নানান আলোচনায় মেতেছেন নেটিজিনরা। ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসায় শুভ-ঐশী জানিয়েছেন, তারা দুজনের কেউ-ই প্রেমের সম্পর্কে নেই। তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এখনো সিনেমাটির কোনো গান প্রকাশ্যে আসেনি। কিন্তু এর মধ্যেই কেউ একজন গানের ভিডিও ক্লিপস সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই তা নিয়ে…
৬ দফা দাবি বাস্তবায়নে টানা দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। ফলে সারাদেশের বন্ধ রয়েছে টিকাদান সেবা। সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে শনিবার থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে চলমান এ কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে অনুষ্ঠিত টিকাদান সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে টিকা গ্রহণসহ…
খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম ফজলে রাব্বি রাজন (২৮) ও হাসিব (২৯)। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেট সংলগ্নে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হাসিব নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। আর রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। তারা খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী বকলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজ রোববার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
