Author: নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা লেখেন, ‘আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’ তিনি জানান, নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হলো। আল হাইআতুল…

বিস্তারিত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে। এক মাসেরও কিছু বেশি দিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। ‎রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ১৩ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ঠিক করেন। এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম এই হত্যা মামলা দায়ের করেন। আদালত…

বিস্তারিত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির প্রাথমিক তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ-সুবিধা ভোগের উদ্দেশ্যে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উত্থাপন করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগটি অত্যন্ত গুরুতর। কমিশন আইনিপ্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষভাবে অনুসন্ধান পরিচালনা করবে। কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই। এমন খবর জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলনকক্ষে নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনামূলক বৈঠক শেষে তিনি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড…

বিস্তারিত

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে অভিষেক ম্যাচেই দারুণ চমক দেখিয়েছেন বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তিনি বল হাতে নিয়েছেন ২ উইকেট, ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ-তবুও জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে তার দল দুবাই ক্যাপিটালসকে। কিন্তু দুর্ভাগ্য, ফিজের ঝলকের দিনে তারা দল গালফ জায়ান্টসের কাছে হেরেছে ৪ উইকেটে। দুবাইয়ে আগে ব্যাট করে ক্যাপিটালস তোলে ১৬০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে গালফ জায়ান্টস ৭ বল হাতে রেখে জয়ের দেখা পায়। ম্যাচের শুরুতেই নিজের প্রথম বলেই গুরবাজকে ফিরিয়ে মোস্তাফিজ তুলে নেন অভিষেকের প্রথম উইকেট। প্রথম ওভারে ১১ রান দিলেও পাওয়ার প্লের শেষ ওভারে আবার ফিরিয়ে আনলে আরও একটি উইকেটের সুযোগ তৈরি করেন তিনি।…

বিস্তারিত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জন অজ্ঞাত শহীদের মরদেহ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগত উল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, ‘মরদেহ শনাক্ত ও পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে এই উত্তোলন কার্যক্রম আন্তর্জাতিক প্রটোকল মেনে পরিচালিত হচ্ছে।’ সিআইডি প্রধান আরও জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদের পরিচয় নির্ধারণ করা হবে। এ কাজে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল অংশ নিচ্ছেন। কবরস্থানে কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য অপরাধ দৃশ্য ইউনিট প্রয়োজনীয় তাবু ও সরঞ্জাম স্থাপন করেছেন। মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের আদেশ…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।’ রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। ইসি সানাউল্লাহ বলেন, ‘আজ আমাদের দশম সভা হয়েছে। এই সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন…

বিস্তারিত

বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সামনে দিয়ে যাচ্ছেন আর পেছনে জনতা এই স্লোগান দিচ্ছে ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’। এমন পরিস্থিতিতে অসহায়, করুণ মুখে কয়েকজনকে নিয়ে ফুয়াদ ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ব্যারিস্টার ফুয়াদকে কেন্দ্র করে এই ভিডিও সামাজিক মাধ্য্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের এমনই তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার ফুয়াদ। এসময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা, তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে জনতা ফের স্লোগান দেয় ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা।’ জানা গেছে, আজ…

বিস্তারিত

আগামী ১০-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। উৎসবকে সামনে রেখে আয়োজকরা ঘোষণা করেছেন নারী নির্মাতা বিভাগে দায়িত্ব পাওয়া পাঁচ আন্তর্জাতিক বিচারকের নাম। নতুন বিচারকের প্যানেলে থাকছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। উৎসবে তিনি অন্য চার দেশের সৃজনশীল ব্যক্তিত্বদের সঙ্গে এই বিভাগে চলচ্চিত্র মূল্যায়ন করবেন। নারী নির্মাতা বিভাগটি ডিআইএফএফের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শুধুমাত্র নারী নির্মাতাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এই বিভাগে সেরা ডকুমেন্টারি, সেরা ফিকশন ও সেরা পরিচালক নির্বাচিত হয় নারী নির্মাতা, শিল্পী ও সংস্কৃতি–বিশেষজ্ঞ নিয়ে গঠিত স্বাধীন জুরি বোর্ডের মাধ্যমে। নির্বাচিতদের সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। মিমি ছাড়াও নারী নির্মাতা…

বিস্তারিত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্ত এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩১ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর–পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত করে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ন্যাচারাল রিসোর্সেস কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশটি ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি পাহাড়ি এবং সেখানে জনবসতি…

বিস্তারিত