- PlayMax Casino Review – Quick‑Hit Slots, Instant Wins, and Mobile‑First Fun
- ViciBet Casino: Quick Wins for the Modern Mobile Gamer
- Slot Bunny: Quick‑Hit Fun for the Hustling Player
- Rich Royal Casino: Short‑Intense Slots and Quick Wins for the Modern Player
- Retro Bet: Quick‑Hit Slots and Rapid Wins for the Modern Gamer
- JokaRoom: Mobile‑First Casino Action for Short, Intense Sessions
- NewLucky Casino: Quick Play, Big Rewards for Short Sessions
- Betflare Casino: Quick‑Play Slots & High‑Intensity Action for the Modern Gambler
Author: নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সকল কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে আবেদনটি করেন দলটির মহাসচিব আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করে দেন। এই বেঞ্চের কার্যতালিকায় আজ সকালে রিট আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে আদালত আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলেন। কিন্তু বিকেল চারটার দিকে বিষয়টি আবার উত্থাপন করে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানান রিট আবেদনকারীর আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। পরে আদালত এটি উত্থাপিত হয়নি…
আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।’ আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন উপলক্ষে এ সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঋণের ফাঁদে পড়া আমাদের দেশের জন্য ভালো নয়। তখন ঋণ নিয়ে আবার ঋণ পরিশোধ করতে হবে। ইতিমধ্যে রাজস্ব বাজেটে ব্যয়ের প্রধান…
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। নির্বাচন আয়োজনেও সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।…
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে কর্মবিরতি ঘোষণা করেছে হরিজন (সুইপার) সম্প্রদায়। রোববার (৭ ডিসেম্বর) দিনভর লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও জেলা হরিজন অধিকার আদায় সংগঠনের ব্যানারে শতাধিক হরিজন কর্মবিরতি ঘোষণা করে। মানববন্ধনে অংশ নেয়া হরিজনরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংস্থাপন শাখায় ৭টি পদের অনুকূলে ৩৯জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞাপ্তিতে ৬জন পরিচ্ছন্নকর্মী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে…
সমাবর্তন প্রত্যাশী অধিকাংশ গ্র্যাজুয়েটের দাবি উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আসন্ন দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা তিন দফা দাবির প্রতি পুনরায় দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। এছাড়া রাবি প্রশাসনকে গ্র্যাজুয়েটদের অসন্তোষ নিয়ে সমাবর্তন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানান। রাবির ৬২ ব্যাচের শিক্ষার্থী আলী ইউনুস হৃদয়ের সঞ্চালনায় শুরুতে দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও এক্টিভিস্ট আব্দুল মজিদ অন্তর। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম…
সারের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দ্বিতীয় দিনের মত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বর এলাকায় সার বিক্রয় কেন্দ্র ‘মেসার্স ওয়াছেক খান’-এর সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। জানা গেছে, লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য ভুট্টা চাষ। সেই ভুট্টা চাষাবাদের মৌসুম শুরু হয়েছে। জেলার সব চেয়ে বেশি ভুট্টার চাষাবাদ হয় হাতীবান্ধা উপজেলায়। ভুট্টা চাষের শুরুতেই সার সংকটের খবরে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। সার নিয়ে গত সপ্তাহে এ উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকরা মহাসড়ক অবরোধ করে ডিলার ও উপ সহকারী কৃষিকর্মকর্তার অপসরণের দাবি করেন। কিন্তু প্রতিশ্রুতি দিলেও কৃষকরা কাঙ্খিত সার না পেয়ে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন জোটবদ্ধ হয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল। ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নবগঠিত এই রাজনৈতিক মঞ্চে এনসিপির পাশাপাশি রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। জোট ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে। ২৪ সালের অভ্যুত্থানের পর দেড় বছরে আমরা বহু হতাশার মুখোমুখি হয়েছি। ঐকমত্য কমিশনে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে নানা শক্তি সংস্কারের বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। তাই সংস্কারের পক্ষে আমরা তিন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। মো. সানাউল্লাহ বলেন, ‘এই মুহূর্তে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার নেওয়া হবে সরকারি এবং আধাসরকারি ব্যাংকের কর্মকর্তাদের থেকে।’ চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা…
দেশে চলতি বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। অক্টোবর ২০২৫-এ এই হার ছিল ৮.১৭ শতাংশ। তবে এক বছর আগের নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে; তখন এটি ছিল ১১.৩৮ শতাংশ। নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯.০৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিল যথাক্রমে ৭.০৮ শতাংশ ও ৯.১৩ শতাংশ। গ্রামীণ এলাকায় চলতি বছরের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৬ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৮.১৬ শতাংশ। খাদ্যপণ্যে গ্রামীণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.২৭ শতাংশ এবং খাদ্য বহির্ভূত পণ্যে ৯.২৪ শতাংশ। শহর এলাকায় একই…
কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা লেখেন, ‘আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’ তিনি জানান, নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হলো। আল হাইআতুল…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
