- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনার গানে নাচলেন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’র সঙ্গে তাল মিলিয়ে নেচে দর্শক মাতলেন এ আলোচিত বলিউড তারকা। সাধারণত একশানধর্মী নৃত্য করলেও এবার হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সানজয়। গানটিতে সুর ও সংগীত করেছেন সানজয়, আর কনার সঙ্গে গানটি গেয়েছেন নিশ। নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন। আর ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন,…
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানা গেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। পোস্টে বলা হয়, অপারেশনের আগে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা প্রয়োজন। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে হতে পারে। চিকিৎসকরা মনে করছেন, ব্রেন সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে। ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে বিশেষ দোয়া চেয়েছে। পরিবারের পক্ষ…
ভারতীয় হাই কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের মার্চের ডাক দেওয়ার মধ্যে ঢাকার যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ‘নিরাপত্তার কারণে’ বুধবার দুপুর ২টা থেকে দিনের কার্যক্রম বন্ধের কথা বলা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপনাদের নজরে আনা যাচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকার আইভ্যাক আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ করা হবে। আজকের দিনে ভিসা আবেদন জমার স্লট যাদের রয়েছে, তাদেরকে পরবর্তী অন্যদিনে স্লট দেওয়া হবে।” ‘শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের…
পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। সকাল নিউজ/এসএফ
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারত ঢাকায় নিজেদের হাইকমিশনারকে পাঠিয়ে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর ২ দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তিনি এক জনসভায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য ব্যবহৃত ‘সেভেন…
‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত। তাদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া অন্য কর্মচারীরা হলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত…
বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ তারুণ্যের খনি বলেও তিনি মন্তব্য করেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না।’ তিনি আরও বলেন, ‘পৃথিবীতে তারুণ্যের অভাব, আমদের রয়েছে তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি…
বাঙালি জাতির আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু মহান মুক্তিযুদ্ধ প্রথমবারের মতো রুপালি পর্দায় মহাকাব্যিক রূপ পায় ১৯৭২ সালে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এ। মুক্তিযুদ্ধভিত্তিক এই প্রথম সিনেমাটি আজও সময়কে অতিক্রম করে এক অনন্য দলিল হিসেবে দাঁড়িয়ে আছে। ইতিহাস, বীরত্ব আর ত্যাগের জীবন্ত সাক্ষ্য যেন নন্দিত এ চলচ্চিত্র। ‘ওরা ১১ জন’ মূলত ১১ জন মুক্তিকামী যুবকের কাহিনি। স্বাধীনতার স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে যারা নিজেদের জীবন বাজি রেখেছিল। সাদা-কালো পর্দায় ধারণ করা প্রতিটি দৃশ্যে রয়েছে যুদ্ধের নির্মম বাস্তবতা ও মানুষের অদম্য প্রত্যয়। যুদ্ধদৃশ্যকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে তখন ব্যবহার করা হয়েছিল সত্যিকারের গোলাবারুদ—যা আজকের দিনে কল্পনাতীত। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই সিনেমায় অভিনয় করেছিলেন বাস্তব বীর…
ভারত সফরে এসে শৈল্পীক ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে শনিবার কলকাতায় একটি ইভেন্টে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লীতিমতো ট্রলের শিকার হন। বিষয়টি নিয়ে প্রথমে ফেসবুক, এরপর থানায় অভিযোগও করেন শুভশ্রীর স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভশ্রী নিজেই। তিনি জানান, মেসির সঙ্গে দেখা করার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। সে অনুযায়ী শনিবার সকালে নির্দিষ্ট একটি হোটেলে পৌঁছান তিনি। সেখানেই প্রথমবার মেসির সঙ্গে দেখা হয় এবং ছবি তোলা হয়। এ নিয়ে শুভশ্রী বলেন, ‘আমি সাড়ে ৮টার দিকে হোটেলে পৌঁছাই। সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মেসির সঙ্গে সাক্ষাৎ হয়। ছবি তোলা…
সোমবার গভীর রাতে শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কবরের পাশে আগুন দেওয়ার স্পষ্ট আলামত দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী জানায়, আগুন দেওয়া কবরটি বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি ২০১০ সালের ৮ জানুয়ারি মারা যান। পরে পরিবারের বসতঘরের পাশেই তাকে দাফন করা হয়। বর্তমানে তার স্ত্রী মাহফুজা বেগম ও চার সন্তান দুই ছেলে এবং দুই মেয়ে নিয়ামতপুর গ্রামেই বসবাস করছেন। পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
