Author: নিজস্ব প্রতিবেদক

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে। পাশাপাশি বড়দিনকে ঘিরে পটকা, আতশবাজি ও আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উৎসবটি যেন উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে গত ২৩ ডিসেম্বর থেকেই সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তৎপরতা। র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। বড়দিন উপলক্ষে সেই ধারাবাহিকতায় এবারও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। র‌্যাব জানিয়েছে,…

বিস্তারিত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেনন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন‍্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। পরে শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান…

বিস্তারিত

ভূমিকম্প এবার আঘাত হেনেছে তাইওয়ানে। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে দেশটিতে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমকম্প অনুভূত হয়। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টি এবং এর গভীরতা ছিলো ১১.৯ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের তীব্রতা তাইতুংয়ের বেইনান টাউনশিপে সবচেয়ে বেশি ছিল। তাইতুংয়ের পাশাপাশি হুয়ালিয়েন এবং পিংতুং কাউন্টিতে মাত্রা ছিল ৪। এছাড়া কাওশিউং, তাইনান, চিয়াই শহর এবং নানতো, চিয়াই, ইউনলিন এবং চাংহুয়া কাউন্টিতে ৩ মাত্রায় কম্পন অনুভূত হয়। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ দিন সকালে বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে অশঙ্কা করে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে।’ তার দাবি, জনসংখ্যার এই প্রবণতা অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এই দাবি নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উসকে দিয়েছে। গত পাঁচ বছর ধরেই তিনি এই প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন বলে জানিয়েছেন তিনি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে,…

বিস্তারিত

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়ন শুরু হবে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে শফিকুল আলম বলেন, ‘চলতি…

বিস্তারিত

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন। প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ তুলে এ সময় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, তিনি চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব।’ এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের…

বিস্তারিত

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও গতিশীল ও কার্যকর করতে বাড়ানো হয়েছে কমিশনের সদস্য সংখ্যা। তিন থেকে বাড়িয়ে কমিশনার পাঁচজন করা এবং কমিশনের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর নির্ধারণ করে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এ অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, এই অধ্যাদেশটি ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে। অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে দুদক হবে অনধিক পাঁচ সদস্যের একটি কমিশন। একই সঙ্গে কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমিশনার নিয়োগের ক্ষেত্রেও নতুন বাধ্যবাধকতা যুক্ত…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার ২২ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার একাউন্টে জমা হয়েছে ৩৭ লাখ টাকার বেশি অনুদান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ডা. তাসনিম জারা লিখেছেন, এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জারা লিখেছেন, ‘মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন! ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা: ৪৬ লাখ ৯৩ হজার ৫৮০…

বিস্তারিত