নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে অবস্থিত টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এদিন শুরুতে পারভিন বেগম নামে নারীর হাতে প্রথমে ফ্যামিলি কার্ড হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে অংশ নেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কার্ড গ্রহণের পর এক নারী বলেন, তারা ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি। আমরা জীবনে কল্পনাও করিনি কার্ড পাবো। উল্লেখ্য, এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
সকাল নিউজ/এমএম

