ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরান যুদ্ধ আজ সোমবার (৯ মার্চ) দশম দিনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে। উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের নিশানা করে হামলা চলছে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়।
ইসরায়েলের দাবি করেছেন, তাদের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুলকাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি স¤প্রতি এই পদে নিযুক্ত হয়েছিলেন। গত শনিবার চালানো হামলায় আবুলকাসেম নিহত হন

