ক্রিকেটপ্রেমীরা টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখল এক রোমাঞ্চকর হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচে তীরে এসেও তরি ডুবে যায় ইংল্যান্ডের। প্রায় ৫০০ রানের ম্যাচে মাত্র ৭ রানে ভারতের কাছে হেরে বীরের মতো লড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইংলিশরা। আর তাতেই ফাইনালে উঠে গেল ভারত।
আজ দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে স্যাঞ্জু স্যামসনের ঝোড়ো ফিফটি এবং ইশান-দুবের ক্যামিও ইনিংসের সুবাদে রানের পাহাড় গড়েছে ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সূর্যকুমাররা তুলেছে ২৫৩ রান। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের বুকে কাপন ধরিয়ে ২৪৬ রান করতে পারে। যেখানে হার না মানা শত রান করেন ইংল্যান্ডের বেথেল।
সকাল নিউজ/এমএম

