বন্দর নগরী চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের বড় ব্যবধানে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নাজমুল হাসান শান্তর দল।
আজ শুক্রবার মিরপুরে শুরুতে নেমে ২০ ওভারে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ভর করে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস। এর মধ্য দিয়ে রাজশাহী দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো।

