ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীকে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে হাসনাত আব্দুল্লাহ ১ লক্ষ ৬০হাজার ৫২৬ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট। জানা গেছে, ১১৬ কেন্দ্রের ১১৫টিতেই প্রথম হয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এই আসনের ১১৬ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়াও প্রাপ্ত ভোট ২ লক্ষ ১৬ হাজার ৯৮৭ ভোট এর মধ্যে বাতিল ভোট ৩ হাজার ৯৭২ ভোট, বৈধ ভোট ২ লক্ষ ১৩ হাজার ১৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব পার্টির ইরফানুল হক সরকার পেয়েছেন ৪১৪ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিশের প্রার্থী মো. মজিবুর রহমান পেয়েছেন ২৩৯ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আব্দুল করিম পেয়েছেন ২ হাজার ১৯১ ভোট।
এ আসনে ১ টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র ১১৬ টি, এর মধ্যে ১১৫ কি ভোটকেন্দ্রে প্রথম হয়েছে বিজয়ী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
সকাল নিউজ/এসএফ


