বিএনপি প্রার্থীশূন্য কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন’র নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, ট্রাক প্রতীকের প্রার্থীকে সাথে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মন্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজ, সদস্য সচিব আলিম পাঠান।

এ ছাড়াও ছিলেন- যুবদল উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাহমুদুল হাসান তামিম, কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লাসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনটি বিএনপি প্রার্থী শূন্য হয়ে পড়ায়, বৃহস্পতিবার বিকেলে জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীনের সাথে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারই প্রেক্ষিতে আজকের এই গণসংযোগে অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version