‘বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে’ মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, ‘সেখান থেকে বেরিয়ে আসতে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজন।কেননা, জুলাই জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা মানুষের স্বীকৃত ঋণ।’
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ বলেন, ‘যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি। ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের বিকল্প নেই।’
স্বাধীন বিচার বিভাগ এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংবিধান সংশোধন জরুরি।’
তিনি স্পষ্ট করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার। যারা একে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন।’
আলী রীয়াজ বলেন, ‘দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব জনগণের। জনগণকে পথরেখা দেখাতে হবে। এক ব্যক্তির ইচ্ছায় যেন আর কখনো দেশের মৌলিক অধিকার ধ্বংস না হয়, সে জন্যই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।’
সকাল নিউজ/এসএফ


