শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আবার অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সংগঠনটির নেতাকর্মীসহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।
এর আগে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।
এসময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছিলেনহাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবেন। এরই ধারাবাহিকতা শাহবাগ চত্বরের রাত্রিযাপন করেন তারা।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ ডানদিকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়।
এরপর দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এসময় তারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা ¯েøাগান দেন।
সকাল নিউজ/এমএম
