পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার পথ অতিক্রম করে এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে ফিরছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জান গেছে।
প্রতিবেদনে বলা হয়, নভোচারীদের ফিরতে প্রায় চার দিন সময় লাগবে। আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপক‚লের প্যাসিফিক মহাসাগরে অবতরণ করার কথা রয়েছে তাদের।
এরপর হেলিকপ্টারে মহাকাশচারীদের পানি থেকে সংগ্রহ করে কাছের মার্কিন নৌবাহিনীর জাহাজে পৌঁছে দেওয়া হবে। নাসা জানিয়েছে, জাহাজে অবস্থানকালে তাদের মেডিকেল চেকআপ করা হবে।
সকাল নিউজ/এমএম

