মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচটি। বারবার বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়ায় ওভার কমানো হয়, তবে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। যে কারণে মাত্র একটি জয় নিয়ে টেবিলের সাত নম্বরে থেকে এ বিশ্বকাপ শেষ করল বাংলাদেশের নারী দল।

রবিবার (২৬ অক্টোবর) ফার্মগেটের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৭ ওভার খেলে ৯ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। দলের হয়ে শারমিন আক্তারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান, আর মোস্তারি করেন ২৬ রান। ভারতের বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখান রাধা যাদব, ৬ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। জবাবে মান্ধানা ও কাউরের ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। মাত্র ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে নেয় এই জুটি। তবে এরপর আবারও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। মান্ধানা ৩৪ এবং কাউর ১৫ রানে অপরাজিত ছিলেন।

এই ম্যাচটি ভারতের জন্য কেবল নিয়ম রক্ষার ম্যাচ ছিল, যেখানে সেমিফাইনাল নিশ্চিত। আর বাংলাদেশের নারী দল ৭ ম্যাচে ১ জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version