ইনজুরি যেন নিত্য সঙ্গী ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। কেননা এই ইনজুরি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ভুগিয়েছে, এখনো ভোগাচ্ছে। ফলে আসন্ন বিশ্বকাপে এখনো তার খেলা অনিশ্চিত এই ফুটবল তারকার।
ব্রাজিলের সবশেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছিলেন না নেইমার। এরপর আরও জোরালো হয় নেইমারকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপ খেলার আলোচনা। তবে হাল ছাড়ার পাত্র নন তিনি। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এখনো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিল তারাকা। চেষ্টার কোনো কমতি রাখছেন না তিনি।
সেই ধারাবাহিকতায় বিশ্বকাপে খেলার প্রচেষ্টার অংশ হিসেবেই আবারও অস্ত্রোপচার করিয়েছেন নেইমার জুনিয়র, যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি কয়েকদিন বিশ্রামে ছিলেন।
মার্কা জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শেই ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষে প্রথমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার। এরপর কয়েক মাসের মধ্যেই আবারও চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে যেতে হয় তাকে।
প্রতিবেদনে আরও জানানো হয়, এই চিকিৎসার সময়টাও তিনি বেছে নিয়েছেন আন্তর্জাতিক বিরতির মধ্যে, যখন ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফেরার আশা করেছিলেন। এখন তিনি একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন, লক্ষ্য একটাই বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে কোচ কার্লো আনচেলত্তির নজওে আসা।
আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ফিট হয়ে টুর্নামেন্টে খেলার আশা জিইয়ে রাখতে তিনি যেমন বদ্ধ পরিকর। তেমনি ফুটবল ভক্তদেরও আশা নেইমার ফিওে আসুক তার নিজ স্বমহিমায়।
সকাল নিউজ/এমএম


