বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটিকে বয়কট থেকে সরিয়ে আনতে গতকাল পাকিস্তানে ছুটে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও কথা হয় তার।
গতকাল রাতে পাঁচ ঘণ্টারও বেশি সময়ের বৈঠকে পাকিস্তান ভারত-ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্ট। সূত্রের বরাতে তিনটি শর্তের কথা বলেছে ভারতের গণমাধ্যম এনডিটিভিও, কিন্তু এই শর্তের ধরন আবার ভিন্ন। শর্
পাকিস্তানের গণমাধ্যমগুলো আইসিসি-পিসিবি-বিসিবি বৈঠকের খবর দিলেও পাকিস্তানের দিক থেকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না স্পষ্টভাবে জানায়নি। তবে জিও নিউজের খবরে বলা হয়, ভারত-ম্যাচ নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান জানতে অপেক্ষা করতে হবে।
টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবি আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে। প্রথমটি হলো লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি এবং বর্তমানে পাকিস্তান আইসিসি হতে যে অর্থ পায়, তা আরও বেশি পরিমাণে চায় তারা।
দ্বিতীয় শর্ত ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালুএবং তৃতীয় শর্ত আচরণসংক্রান্ত। ২০২৫ এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলাননি। পাকিস্তান এ ধরনের আচরণ দেখতে চায় না বলে জানিয়েছে।
এদিকে এনডিটিভিও পাকিস্তানের দিক থেকে তিনটি শর্ত দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে। তবে এই তিনটি শর্ত বাংলাদেশকেন্দ্রিক। সূত্র অনুযায়ী আইসিসি কর্মকর্তাদের পিসিবি বলেছে. টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে, বাংলাদেশকে বিশ্বকাপের অংশগ্রহণ ফি দিতে হবে এবং ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দিতে হবে।
সকাল নিউজ/এমএম

