আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য জানান।
আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। তিনি জানান, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করব, আইসিসি আমাদের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা আবার আইসিসির সঙ্গে যোগাযোগ করব। তিনি স্পষ্ট কওে বলেন, আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই।
এর আগে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বোর্ড সদস্যদের ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।
সকাল নিউজ/এমএম

