বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে পূর্ণ সমর্থননের কথা শুরু থেকেই বলে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার পিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে সেই বিষয়টি জানিয়েছে বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে।

‘ক্রিকইনফো’ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে, যখন আজ বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে।
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তার বদলে শ্রীলঙ্কায় তাদের গ্রæপ পর্বের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ গত সপ্তাহে ঢাকায় এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। কিন্তু দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হোক, আর বিসিবি বলছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলা অসম্ভব।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version