বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। তার কাজের ধরন মনোভূত হওয়ায় জাতীয় দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আশরাফুলের নিয়োগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সে জাতীয় দলের সঙ্গে ‘ক্যারি’ করবে। তবে কয় বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, তা বলতে রাজি হননি তিনি।

জাতীয় দলের একটি সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সিরিজ শেষে আশরাফুলের সঙ্গে নাজমুল আবেদীনের কথা হয়েছে। সেখানে আশরাফুলের প্রত্যাশা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। আলোচনা শেষে উভয় পক্ষ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কোচিং ক্যারিয়ার বেশি দিনের নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন তিনি। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে রংপুরের সহকারী কোচ ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের পর এ বছর জাতীয় লিগে বরিশালের প্রধান কোচ ছিলেন।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও থাকছেন বলে জানান নাজমুল আবেদীন। এদিকে, ৬ ডিসেম্বর থেকে টি২০ এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের ক্যাম্প হবে মিরপুরে। প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ আশরাফুল থাকছেন ক্যাম্পে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version