রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানান, সাক্ষাৎকালে তারেক রহমান তাকে অভিনন্দন জানান।
ফরিদের ভাষ্য অনুযায়ী, তাকে দেখেই তারেক রহমান বলেন, ‘আসেন ফরিদ সাহেব, কাছে আসেন। মহেশখালী-কুতুবদিয়াবাসীকে আমার সালাম জানাবেন।’ তিনি আরও জানান, তার বিজয়ে তারেক রহমান অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং মহেশখালী ও কুতুবদিয়ার জনগণের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।
সাক্ষাৎকালে নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
সকাল নিউজ/এসএফ



