নীলফামারীর সৈয়দপুরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম বেলাল উদ্দিন। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম জানান, প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে
আটক করা হয়েছে। তবে বেলালের ভায্য এগুলো তার ব্যবসার টাকা।
আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
সকাল নিউজ/ এমএম


