ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংষদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই।
পদ্মা পাড়ের মানুষের জন্য পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান বলেন, এটি হলে সবাই সুবিধা ভোগ করবে। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার করা এবং কর্মসংস্থান তৈরি করার কথাও বলেন তারেক রহমান।
এজন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান আরও বলেন, কোথাও কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহŸান জানান তিনি। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানান বিএনপির এ নেতা।
সকাল নিউজ/এমএম

