নির্বাচিত হতে পারলে কপিলমুনিয়া ও তালা উপজেলার কানাইদিয়া মানুষের যোগাযোগের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ নির্মাণ করবেন জানিয়ে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘তালা থেকে খেশরা আসার পথেও পুনরায় টিআরএম বেইলি ব্রিজ নির্মাণ করব। তালা থেকে খেশরা অনেক দূরবর্তী হওয়ায় এখানে একটি হাসপাতাল নির্মাণ করার জন্য সংসদে উত্থাপন করব।’

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তালার খেশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে এবং কৃষি ভাতা দেয়া হবে। আমি হাবিবুল ইসলাম হাবিব আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি নির্বাচিত হতে পারলে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ধ্বনি, গরিব, সাধারণ মানুষের আমার সাথে দেখা করতে হলে কোন দালাল ধরা লাগবে না। কোন ধরনের পিএর কাছেও যাওয়া লাগবে না, যেকোনো সময় আপনারা আমাকে পাবেন।’

খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান সঞ্চালনায় নির্বাচনীয় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু।
এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version