নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ ২ ( কটিয়াদী- পাকুন্দিয়া আসনে ) চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ান।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাই এর সময় আয়কর লিখিত বিবরণী যথাযথ দাখিল না করায় প্রাথমিক বাছাইয়ে প্রার্থীতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (১৬ জানুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার তথ্যটি নিশ্চিত করে প্রার্থী আবুল বাশার রেজওয়ান বলেন, ‘নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে আমি প্রার্থীতা ফিরে পেয়েছি৷ আলহামদুলিল্লাহ আমার দলের সিদ্ধান্ত মতে এই আসনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতা করবো।’
প্রার্থীর পক্ষে শুনানিতে অংশ নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ লতিফ ও দপ্তর সম্পাদক শওকত আলী হাওলাদার। একইদিনে দলের মোট চারজন প্রার্থী আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন।
সকাল নিউজ/এসএফ

