সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার সমাধিতে গিয়ে কবর জিয়ারত করেন তারা।।
এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিধীন অবস্থায় মারা যান আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
সকাল নিউজ/এমএম

