বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে
নিজ দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। তবে, কবে বিএনপিতে যোগ দেবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
আজ শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমসহ বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছে, ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যামকে বলেন, নির্বাচনের জয়ের কৌশলে হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।
গণঅধিকারের সভাপতি বলেন, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেখান থেকে নির্বাচন করছে সেখানে নির্বাচনের জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি, তিনি ধানের শীষে নির্বাচন করবে এবং তিনি গণঅধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবেন।
নুরুল হক নুর বলেন, বর্তমান আরপিও বিধান অনুযায়ী জোট করলেও নিজের মার্কায় ভোট করার বিধান আছে। স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়ত সব মার্কা নিয়ে সবাই জয় লাভ করতে পারবে না। যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। যেহেতু আমরা একসঙ্গে সরকারও করব, আন্দোলন করেছি। আন্দোলন পরবর্তী গণ অভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি।
নুর আরো বলেন, রাশেদ খাঁন পদত্যাগের পর দলীয় ফোরামে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে।
সকাল নিউজ/এমএম


