দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিরে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে অসুস্থ মায়ের কাছে ছুটে যান এভারকেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।
এর আগে আজ সকালে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানান দলের নেতৃবৃন্দসহ আপামর ময়নুষ।
সকাল নিউজ/ এমএম

