আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করছে সংস্থাটি।

তারই অংশ হিসেবে অংশীজন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। জানা গেছে, আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত রোডম্যাপে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু হবে।

শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সংলাপ হবে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করার কথা বলা হয়েছে।

এদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version