যাত্রীদের সুবিধার্থে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

এবার ঈদে ৫ জোড়া-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version