চলতি রমজানেই আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকরের বিষয়ে এবং কীভাবে দেওয়া হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে আজ।
কত পরিবারকে দেওয়া হবে-জানতে চাইলে আব্দুল আউয়াল মিন্টুবলেন, এটা সার্বজনীন। এটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে, তারপর দরিদ্র, তারপর মধ্যবিত্ত, এভাবে যাবে।
এই রমজানেই কি এটি শুরু হচ্ছে-এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে।
সকাল নিউজ/এমএম

